১/৪১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৮৩ - সমুদ্রের পানি পবিত্র ও হালাল
সমুদ্রের পানি দ্বারা ওজু করা
সমুদ্রের পানি দিয়ে ওজু করা যায় কি? হাদিসের সহজ শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৮৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، - مِنْ آلِ ابْنِ الأَزْرَقِ - أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ، - وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ - أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ) –কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমরা সমুদ্রে যাত্রা করি এবং পান করার জন্য সামান্য (মিঠা) পানি বহন করি। আমরা যদি তা দিয়ে ওজু করি তাহলে পিপাসায় থাকতে হয়। সুতরাং এরূপ অবস্থায় আমরা সমুদ্রের পানি দিয়ে ওজু করব কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী (খাওয়া) হালাল।
হাদীস থেকে শিক্ষাঃ১। সমুদ্রের পানি পাক।২। সমুদ্রের প্রাণী, যা কেবল সমুদ্রেই বসবাস করে (স্থলে নয়) তা হালাল।৩। কোন মুফতি কোন বিষয়ে জিজ্ঞাসিত হলে তিনি যদি বুঝতে পারেন যে, প্রশ্নকারীকে উক্ত মাসআলা সংশ্লিষ্ট অন্যান্য দিকও অবহিত করার প্রয়োজন আছে, তবে তাঁর জন্য মুস্তাহাব হচ্ছে প্রশ্নকারীকে তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদিও জানিয়ে দেয়া। কেননা প্রশ্নের জবাবে অতিরিক্ত তথ্য সংযোজনে পরিপূর্ণ উপকার পাওয়া যায়। যেমন নবী (ﷺ) এর বাণীঃ ‘‘এবং সমুদ্রের মৃত হালাল।’’ এ অতিরিক্ত সংযোজন শিকারীদের জন্য উপকারী। আর প্রশ্নকর্তাও তাদের একজন ছিলেন। এটা ফতোয়ার উপকারী দিক।
সুনানে আবূ দাউদ হাদিস ৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সমুদ্রযাত্রার বাস্তব একটি প্রশ্নের উত্তর এসেছে। একজন ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-কে বললেন, তারা সমুদ্রে যাত্রা করেন এবং পান করার জন্য অল্প মিঠা পানি সঙ্গে নেন। যদি সেই পানি দিয়ে ওজু করেন, তাহলে পিপাসায় কষ্ট হবে। তখন তিনি জানতে চাইলেন, সমুদ্রের পানি দিয়ে ওজু করা যাবে কি না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল। এই হাদিসের মূল শিক্ষা হলো সমুদ্রের পানি দিয়ে ওজু, সমুদ্রের পানি পবিত্রতা এবং সমুদ্রের প্রাণীর হালাল হওয়ার বিষয়। হাদিসটি মুসলিম জীবনের সহজতা দেখায়, তবে ব্যাখ্যা হাদিসের সরাসরি কথার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সমুদ্রের পানি পবিত্র—এ কথা হাদিসে স্পষ্ট এসেছে।
- সমুদ্রযাত্রায় অল্প পানির সমস্যার সহজ সমাধান শেখানো হয়েছে।
- সমুদ্রের মৃত প্রাণী হালাল বলা হয়েছে।
- ইবাদতের জন্য পানি ব্যবহারে বাস্তব অবস্থাও বিবেচনায় আসে।
