২/১৬২. অধ্যায়ঃ
সালাতের মধ্যে ওয়াসওয়াসা ও বিভিন্ন চিন্তা আসা অপছন্দনীয়
সুনানে আবু দাউদ : ৯০৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯০৬
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ وَيُصَلِّي رَكْعَتَيْنِ يُقْبِلُ بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ " .
‘উক্ববাহ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ উত্তমরূপে ওযু করে একাগ্রচিত্তে খালিস অন্তরে দুই রাকাত সালাত আদায় করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সহীহ্ : মুসলিম।
