২/১৬৩. অধ্যায়ঃ
সালাত ইমামের ভুল ধরিয়ে দেয়া
সুনানে আবু দাউদ : ৯০৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯০৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، قَالاَ أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى الْكَاهِلِيِّ، عَنِ الْمِسْوَرِ بْنِ يَزِيدَ الْمَالِكِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ يَحْيَى وَرُبَّمَا قَالَ شَهِدْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقْرَأُ فِي الصَّلاَةِ فَتَرَكَ شَيْئًا لَمْ يَقْرَأْهُ فَقَالَ لَهُ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ تَرَكْتَ آيَةَ كَذَا وَكَذَا . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " هَلاَّ أَذْكَرْتَنِيهَا " . قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ قَالَ كُنْتُ أُرَاهَا نُسِخَتْ . وَقَالَ سُلَيْمَانُ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ كَثِيرٍ الأَزْدِيُّ، قَالَ حَدَّثَنَا الْمِسْوَرُ بْنُ يَزِيدَ الأَسَدِيُّ الْمَالِكِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى صَلاَةً فَقَرَأَ فِيهَا فَلُبِسَ عَلَيْهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لأُبَيٍّ " أَصَلَّيْتَ مَعَنَا " . قَالَ نَعَمْ . قَالَ " فَمَا مَنَعَكَ " .
মিসওয়ার ইবনু ইয়াযীদ আল-মালিকী (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করি। সালাতের কিরাআতে তাঁর পঠিত আয়াতের অংশবিশেষ ভুলবশত ছুটে গেলে সালাত শেষে এক ব্যক্তি তাঁকে বলল, ‘হে আল্লাহর রাসূল! আপনি অমুক অমুক আয়াত ছেড়ে দিয়েছেন।’ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বললেন, ‘তুমি আমাকে তা স্মরণ করিয়ে দাওনি কেন?’ সুলাইমানের বর্ণনায় রয়েছে: ‘আমি ভেবেছিলাম তা মানসূখ হয়ে গেছে।’ ইবনু ‘উমর (রা.) হতে বর্ণিত। নবী (ﷺ) কোনো এক সালাতে কিরাআত পাঠে আটকে গেলেন। সালাত শেষে তিনি উবাই ইবনু কা‘বকে বললেন, ‘তুমি কি আমাদের সাথে সলাত আদায় করেছো?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘তোমাকে কিসে বাধা দিয়েছে (আমাকে আয়াত মনে করিয়ে দিতে)?’
