২/১৮১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৯৬৩ - সিজদা ও শেষ বৈঠক
চতুর্থ রাকাতে পাছার উপর বসা
সালাতে সিজদা ও শেষ বৈঠকের পদ্ধতি: আবু হুমাইদ (রাঃ)-এর বর্ণনা
সুনানে আবূ দাউদ : ৯৬৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৬৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ سَمِعْتُهُ فِي، عَشْرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ - وَقَالَ أَحْمَدُ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ قَالَ سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ فِي عَشْرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ مِنْهُمْ أَبُو قَتَادَةَ -قَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ ﷺ . قَالُوا فَاعْرِضْ . فَذَكَرَ الْحَدِيثَ . قَالَ وَيَفْتَحُ أَصَابِعَ رِجْلَيْهِ إِذَا سَجَدَ ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ وَيَرْفَعُ وَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا ثُمَّ يَصْنَعُ فِي الأُخْرَى مِثْلَ ذَلِكَ فَذَكَرَ الْحَدِيثَ . قَالَ حَتَّى إِذَا كَانَتِ السَّجْدَةُ الَّتِي فِيهَا التَّسْلِيمُ أَخَّرَ رِجْلَهُ الْيُسْرَى وَقَعَدَ مُتَوَرِّكًا عَلَى شِقِّهِ الأَيْسَرِ .زَادَ أَحْمَدُ قَالُوا صَدَقْتَ هَكَذَا كَانَ يُصَلِّي وَلَمْ يَذْكُرَا فِي حَدِيثِهِمَا الْجُلُوسَ فِي الثِّنْتَيْنِ كَيْفَ جَلَسَ
আবূ হুমায়দ আস্ সা'ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ হুমাইদ আস-সাইদী (রাঃ) কে রাসূলুল্লাহ (ﷺ)-এর দশজন সাহাবীর উপস্থিতিতে বলতে শুনেছি, যাদের মধ্যে আবূ ক্বাতাদাহ (রাঃ)-ও ছিলেন। আবূ হুমাইদ (রাঃ) বললেন, আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে অধিক জ্ঞাত। তাঁরা বললেন, তাহলে আপনি বর্ণনা করুন। তখন তিনি হাদীস বর্ণনা করেন। তাতে তিনি এও বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সাজদাহ্র সময় দুই পায়ের আঙ্গুলগুলো খোলা রাখতেন। অতঃপর “আল্লাহু আকবার” বলে মাথা উঠাতেন এবং বাম পা বিছিয়ে তার উপর বসতেন। অতঃপর দ্বিতীয় রাক‘আতেও তিনি অনুরূপভাবে আদায় করতেন।এরপর তিনি হাদীসের অবশিষ্ট অংশ বর্ণনা করেন যে, সবশেষে তিনি সালাম ফিরানোর পূর্বের সাজদাহ্ শেষ করে বাম পা বাইরের দিকে বের করে বাম পাশের নিতম্বের উপর বসতেন। ইমাম আহমাদ ইবনু হাম্বলের বর্ণনায় আরো রয়েছে, এভাবে হাদীস বর্ণনার পর উপস্থিত সাহাবীগণ বললেন, হাঁ, আপনি সত্যই বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই সালাত আদায় করতেন। কিন্তু ইমাম আহমাদ ইবনু হাম্বল ও মুসাদ্দাদ তাঁদের বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) দ্বিতীয় রাক‘আতে কিরূপে বসতেন তা বর্ণনা করেননি।
সুনানে আবূ দাউদ হাদিস ৯৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুমাইদ আস-সাঈদি (রাঃ) দশজন সাহাবির সামনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের পদ্ধতি বর্ণনা করেন। তিনি বলেন, সিজদার সময় নবীজি দুই পায়ের আঙুল খোলা রাখতেন। এরপর আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে বাম পা বিছিয়ে বসতেন। শেষ বৈঠকে তিনি বাম পা বাইরে বের করে বাম পাশের নিতম্বের উপর বসতেন। এই হাদিসের কোর টপিক হলো সালাতের বসা ও সিজদার পদ্ধতি। এখানে সাহাবিদের সম্মতিও উল্লেখ আছে—তারা বলেছেন, আপনি সত্য বলেছেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এভাবেই সালাত আদায় করতেন। তাই সালাতের শেষ বৈঠক, তাশাহুদে বসা এবং সিজদার পায়ের অবস্থান বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সিজদার সময় পায়ের আঙুলের অবস্থানও সালাতের অংশ হিসেবে বর্ণিত হয়েছে।
- শেষ বৈঠকে বসার পদ্ধতি আলাদাভাবে শেখা দরকার।
- সাহাবিরা নবীজির সালাত খুব মনোযোগ দিয়ে দেখতেন।
- সঠিক কথা শুনে সাহাবিরা তা স্বীকার করতেন।
