২/১৮২. অধ্যায়ঃ
তাশাহুদ পাঠ
সুনানে আবু দাউদ : ৯৭৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯৭৩
حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي غَلاَّبٍ، يُحَدِّثُهُ عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيِّ، بِهَذَا الْحَدِيثِ زَادَ " فَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " . وَقَالَ فِي التَّشَهُّدِ بَعْدَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ زَادَ " وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ " . قَالَ أَبُو دَاوُدَ وَقَوْلُهُ " فَأَنْصِتُوا " . لَيْسَ بِمَحْفُوظٍ لَمْ يَجِئْ بِهِ إِلاَّ سُلَيْمَانُ التَّيْمِيُّ فِي هَذَا الْحَدِيثِ .
হিত্তান ইবনু ‘আবদুল্লাহ আর-রাক্বাশী হতে বর্ণিতঃ
উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তার বর্ণনায় আরো রয়েছে, ইমাম যখন কিরাআত পড়বে তখন তোমরা চুপ করে থাকবে। বর্ণনাকারী তাশাহুদের “আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ” (আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ) এর পরে “ওয়াহদাহু লা শরীক লাহু” (ওয়াহদাহু লা শরীক লাহু) কথাটি বৃদ্ধি করেছেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, “আনসিতু” (চুপ করে থাকবে) কথাটি সংরক্ষিত নয়। এ হাদিসে বর্ণনাকারী সুলাইমান আত-তামীমি ছাড়া অন্য কেউ তা উল্লেখ করেননি।
সহীহঃ মুসলিম।
