২/১৮২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৯৭৪ - কুরআনের মতো তাশাহুদ শিক্ষা

তাশাহুদ পাঠ

কুরআনের মতো তাশাহুদ শেখানো: ইবন আব্বাস (রাঃ)-এর বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৭৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا الْقُرْآنَ وَكَانَ يَقُولُ " التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ " .

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কোরআন শিক্ষার মত করেই তাশাহুদ শিক্ষা দিতেন। তিনি বলতেনঃ আত্তাহিয়্যাতুল মুবারাকাতুস সলাওয়াতুত ত্বায়্যিবাতু লিল্লাহি। আল্সালামু ‘আলাইকা আয়্যুহান নাবীয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিস সলিহীন। ওয়া আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।

সুনানে আবূ দাউদ হাদিস ৯৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদেরকে কুরআন শিক্ষার মতো করেই তাশাহুদ শিক্ষা দিতেন। এরপর তিনি তাশাহুদের একটি পাঠ উল্লেখ করেন: আত্তাহিয়্যাতুল মুবারাকাতুস সালাওয়াতুত ত্বায়্যিবাতু লিল্লাহি, আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন, এবং শাহাদাত। মূল শিক্ষা হলো তাশাহুদের পাঠ শেখার গুরুত্ব। আত্তাহিয়্যাতু, তাশাহুদ বাংলা উচ্চারণ এবং সালাতের বৈঠকে কী পড়তে হয়—এসব বিষয়ে এই হাদিস সরাসরি দিকনির্দেশনা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাশাহুদকে গুরুত্ব দিয়ে শেখাতেন।
  • তাশাহুদের পাঠে আল্লাহর জন্য সম্মান, সালাত ও পবিত্রতার কথা আছে।
  • নবীজি, নিজেরা ও নেক বান্দাদের জন্য সালাম পাঠের শিক্ষা আছে।
  • শাহাদাত তাশাহুদের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন