২/১৮৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৯৭৮ - দরুদে রহমত ও বরকত
তাশাহুদ পড়ার পর নবী (ﷺ)-এর উপর দরুদ পাঠ
দরুদে রহমত ও বরকত: আল্লাহুম্মা সল্লি ও বারিক পাঠের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৯৭৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৭৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْحَكَمِ، بِإِسْنَادِهِ بِهَذَا قَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ» . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الزُّبَيْرُ بْنُ عَدِيٍّ عَنِ ابْنِ أَبِي لَيْلَى كَمَا رَوَاهُ مِسْعَرٌ إِلاَّ أَنَّهُ قَالَ «كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ " . وَسَاقَ مِثْلَهُ .
হাকাম (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ ইবনুল ‘আলা তাঁর সানাদে ইবনু বিশ্র ও মিস্’আরের মাধ্যমে হাকাম হতে হাদীসটি বর্ণনার পর দরূদ পাঠ সম্পর্কে বলেন, নবী (ﷺ) বলেছেনঃ “আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা ‘আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা ‘আলা ইবরাহীমা ইন্নাকা হামিদুম্ মাজীদ। আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা ‘আলি মুহাম্মাদিন কামা বারাকতা ‘আলা ‘আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।”
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটি যুবাইর ইবনু ‘আদী (রহঃ) ইবনু আবূ লায়লাহ (রহঃ) হতে মিস্’আরের অনুরূপ বর্ণনা করেছেন। তবে সেখানে শুধু “কামা সল্লাইতা ‘আলা ইবরাহীমা” এর স্থলে “কামা সল্লাইতা ‘আলা ‘আলি ইবরাহীমা” কথাটি উল্লেখ করেছেন। হাদীসের অবশিষ্ট অংশ মিস্’আর বর্ণিত হাদীসের অনুরূপ।
সুনানে আবূ দাউদ হাদিস ৯৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে দরুদ পাঠের বর্ণনায় বলা হয়েছে: আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ। এরপর বলা হয়েছে: আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলি ইব্রাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ। এখানে মূল শিক্ষা হলো নবীজি (صلى الله عليه وسلم) ও তাঁর পরিবারের জন্য রহমত ও বরকতের দোয়া। বর্ণনার শেষে ইমাম আবু দাউদ (রহঃ) আরেক বর্ণনাকারীর সামান্য শব্দ পার্থক্যও উল্লেখ করেছেন। তাই দরুদ ইব্রাহিমী শেখার সময় শব্দের ভিন্ন বর্ণনাগুলো মনোযোগ দিয়ে দেখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরুদে রহমত ও বরকত—দুই ধরনের দোয়া এসেছে।
- মুহাম্মাদ (صلى الله عليه وسلم) ও আলে মুহাম্মাদের জন্য দোয়া করা হয়।
- ইবরাহিম (আঃ) ও আলে ইবরাহিমের উল্লেখ দরুদের ভাষায় এসেছে।
- বর্ণনায় শব্দের সামান্য পার্থক্য আলাদা করে উল্লেখ করা হয়েছে।
