১৫/১৮. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০২০ - পরস্পর সালাম বিনিময়
মজলিস থেকে বিদায়কালে সালাম প্রদানকারীর অধিকার।
আল-আদাবুল মুফরাদ : ১০২০
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০২০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ، عَنْ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: مَنْ لَقِيَ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ حَائِطٌ، ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ---[قال الشيخ الألباني] : صحيح موقوفا وصح مرفوعا
আবু মরিয়ম (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) বলেন, কোন ব্যক্তি তার অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে সে যেন তাকে সালাম দেয়। যদি তাদের মধ্যে কোন গাছ বা প্রাচীর অন্তরায় হয়, অতঃপর পুনরায় তাদের সাক্ষাৎ হয়, তখনও যেন তাকে সালাম দেয়।
(আবু দাউদ)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
