১৫/১৮. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০২১ - পরস্পর সালাম বিনিময়
মজলিস থেকে বিদায়কালে সালাম প্রদানকারীর অধিকার।
আল-আদাবুল মুফরাদ : ১০২১
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০২১
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ نِبْرَاسٍ أَبُو الْحَسَنِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوا يَكُونُونَ مُجْتَمِعِينَ فَتَسْتَقْبِلُهُمُ الشَّجَرَةُ، فَتَنْطَلِقُ طَائِفَةٌ مِنْهُمْ عَنْ يَمِينِهَا وَطَائِفَةٌ عَنْ شِمَالِهَا، فَإِذَا الْتَقَوْا سَلَّمَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সাহাবাগণ একত্র থাকা অবস্থায় তাঁদের সামনে কোন গাছ প্রতিবন্ধক হওয়ায় তাঁদের কতক তার ডান পাশ দিয়ে এবং কতক বাম পাশ দিয়ে যেতে তাঁদের পুনরায় সাক্ষাৎ হতেই পরস্পর সালাম করতেন।
(তাবারানী)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
