১৬/৪. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০৬৬ - দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা
কেউ বসতিহীন ধরে প্রবেশ করল।
আল-আদাবুল মুফরাদ : ১০৬৬
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০৬৬
حَدَّثَنَا إِسْحَاقُ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: ﴾لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا﴿ [النور: 27]، وَاسْتَثْنَى مِنْ ذَلِكَ، فَقَالَ: ﴾لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ﴿ [النور: 29] إِلَى قَوْلِهِ: ﴾تَكْتُمُونَ﴿ [النور: 29]
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
(মহান আল্লাহর বাণী)ঃ “তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করো নাসাঈ, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করো এবং ঘরবাসীদের সালাম দাও” (সূরা নূর : ২৭)।মহান আল্লাহর বাণীঃ “বসতিহীন যে ঘরে তোমাদের জিনিসপত্র রয়েছে তাতে তোমাদের প্রবেশ করায় কোন আপত্তি নাই। তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তা আল্লাহ জানেন” (সূরা নূর : ২৯)।ইবনে আব্বাস (রাঃ) বলেন, এই শেষোক্ত আয়াতের নির্দেশ পূর্বোক্ত আয়াতের নির্দেশের ব্যতিক্রম। (তাবারী)
