১৬/৫. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০৬৭ - দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা
“তোমাদের ক্রীতদাসেরা যেন তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে” (২৪ : ৫৮)।
আল-আদাবুল মুফরাদ : ১০৬৭
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০৬৭
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنْ شَيْبَانَ، عَنْ لَيْثٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: ﴾لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ﴿ [النور: 58]، قَالَ: هِيَ لِلرِّجَالِ دُونَ النِّسَاءِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
(আল্লাহর বাণী) “তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা যেন তোমাদের অনুমতি প্রার্থনা করে” (সূরা নূর : ৫৮)।তিনি বলেন, এই নির্দেশ পুরুষদের জন্য, নারীদের জন্য নয়।
