৮/১. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৫৪১ - বিবিধ বিষয়
যে ব্যক্তি নিজ ঘরের কাজকর্ম করে।
আল-আদাবুল মুফরাদ : ৫৪১
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৫৪১
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: يَخْصِفُ نَعْلَهُ، وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرَّجُلُ فِي بَيْتِهِ
হিশাম ইবনু উরওয়াহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) তাঁর ঘরে অবস্থানকালে কি কাজ করতেন? তিনি বলেন, তিনি তাঁর জুতা মেরামত করতেন এবং লোকজন নিজ ঘরে সাধারণত যা করে থাক, তিনিও তাই করতেন
(আবু দাউদ)।
