৮/১. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৫৪২ - বিবিধ বিষয়
যে ব্যক্তি নিজ ঘরের কাজকর্ম করে।
আল-আদাবুল মুফরাদ : ৫৪২
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৫৪২
حَدَّثَنَا إِسْحَاقُ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: مَا يَصْنَعُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ، يَخْصِفُ النَّعْلَ، وَيَرْقَعُ الثَّوْبَ، وَيَخِيطُ
হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
হিশাম (রহঃ) তার পিতা (উরওয়া রহঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) তাঁর ঘরে কি কাজ করতেন? তিনি বলেন, তোমাদের কোন ব্যক্তি নিজ ঘরে যা করে থাকে, তিনি জুতা মেরামত করতেন, কাপড়ে তালি দিতেন এবং সেলাই করতেন
(আবু দাউদ)।
