১২/৯. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৩৩ - অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন
আস (অবাধ্য) নাম পরিবর্তন করা।
আল-আদাবুল মুফরাদ : ৮৩৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৩৩
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ زَكَرِيَّا قَالَ: حَدَّثَنِي عَامِرٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ قَالَ: سَمِعْتُ مُطِيعًا يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ، يَوْمَ فَتْحِ مَكَّةَ: «لَا يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»، فَلَمْ يُدْرِكِ الْإِسْلَامَ أَحَدٌ مِنْ عُصَاةِ قُرَيْشٍ غَيْرُ مُطِيعٍ، كَانَ اسْمُهُ الْعَاصَ فَسَمَّاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُطِيعًا
আবদুল্লাহ ইবনে মুতী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মুতী (রাঃ)-কে বলতে শুনেছি, আমি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আজকের পর থেকে কেয়ামত পর্যন্ত কোন কুরাইশ বংশীয় লোককে (চাঁদমারির) লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করা যাবে না। কুরাইশের ‘আস’ নামীয়দের মধ্যে মুতী ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেনি। তাঁর নামও ছিল আস (অবাধ্য)। নবী (ﷺ) তাঁর নাম রাখেন মুতী (বাধ্য)।
-(মুসলিম, দারিমী, তাহাবী)
