১২/১০. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৩৪ - অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন
কেউ নিজ সংগীকে তার নাম সংক্ষিপ্ত করে ডাকতে পারে।
আল-আদাবুল মুফরাদ : ৮৩৪
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৩৪
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشُ، هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلَامَ» ، قَالَتْ: وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، قَالَتْ: وَهُوَ يَرَى مَا لَا أَرَى
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ হে আইশ! ইনি হচ্ছেন জিবরীল (আঃ)। তিনি তোমাকে সালাম বলেছেন। তিনি বলেন, তাঁর প্রতিও সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আয়েশা (রাঃ) বলেন, তিনি দেখতে পান যা আমি দেখি না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)
