১৩/১১. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৮৯ - কবিতা চর্চা ও ব্যাঙ্গ-কৌতুক
ভাষাগত ভুলের জন্য প্রহার করা।
আল-আদাবুল মুফরাদ : ৮৮৯
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৮৯
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ كَثِيرٍ أَبِي مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَجْلَانَ قَالَ: مَرَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِرَجُلَيْنِ يَرْمِيَانِ، فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ: أسَبْتَ، فَقَالَ عُمَرُ: سُوءُ اللَّحْنِ أَشَدُّ مِنْ سُوءِ الرَّمْيِ
আবদুর রহমান ইবনে আজলান (রহঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) দুই ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা তখন তীর নিক্ষেপ করছিল। তাদের একজন অপরজনকে বললো, أسَبْتَ (শুদ্ধ ..............) অর্থাৎ তুমি নির্ভুল তীর ছুঁড়েছো। উমর (রাঃ) বলেন, উচ্চারণের ভুল তীর নিক্ষেপে ভুল করার চেয়েও মারাত্মক।
(ইবনে আদী)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
