উমরাহ
২৬/১. অধ্যায়ঃ
উমরা (আদায়) ফরজ হওয়া এবং তার ফজিলত।
وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا لَيْسَ أَحَدٌ إِلَّا وَعَلَيْهِ حَجَّةٌ وَعُمْرَةٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِنَّهَا لَقَرِينَتُهَا فِي كِتَابِ اللَّهِ ﴿وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ﴾ইবন ‘উমার (রা.) বলেন, প্রত্যেকের জন্য হজ্জ ও ‘উমরা অবশ্য পালনীয়। ইবন ‘আব্বাস (রা.) বলেন, কুরআনুল কারীমে হজ্জের সাথেই ‘উমরার উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণী: “তোমরা আল্লাহর উদ্দেশে হজ্জ ও ‘উমরা পূর্ণভাবে আদায় কর”। (আল-বাকারা: ১৯৬)"
সহিহ বুখারী : ১৭৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৭৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) বলেছেনঃ এক উমরার পর আর এক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফ্ফারা। আর জান্নাতই হলো হজে মাবরূরের প্রতিদান।
২৬/২. অধ্যায়ঃ
