১৫/১৫. অধ্যায়ঃ
দাঁড়িয়ে ইস্তিসকার দোয়া করা।
সহিহ বুখারী : ১০২৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১০২৩
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ بِالنَّاسِ يَسْتَسْقِي لَهُمْ، فَقَامَ فَدَعَا اللَّهَ قَائِمًا، ثُمَّ تَوَجَّهَ قِبَلَ الْقِبْلَةِ، وَحَوَّلَ رِدَاءَهُ فَأُسْقُوا.
‘আব্বাদ ইব্নু তামীম (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর চাচা নবী (ﷺ)-এর একজন সাহাবী ছিলেন। তিনি তাঁর নিকট বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) সাহাবীদের নিয়ে তাঁদের জন্য বৃষ্টির দোয়ার উদ্দেশ্যে বের হলেন। তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়েই আল্লাহর নিকট দোয়া করলেন। অতঃপর কেবলামুখী হয়ে নিজ চাদর উল্টিয়ে দিলেন। অতঃপর তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হল।
