১৭/৫. অধ্যায়ঃ
মুশরিকদের সাথে মুসলিমদের সিজদা করা আর মুশরিকরা অপবিত্র। তাদের ওযু হয় না।
وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَسْجُدُ عَلَى غَيْرِ وُضُوءٍ.‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা.) ওযুবিহীন অবস্থায় তিলাওয়াতের সিজদা করেছেন।"
সহিহ বুখারী : ১০৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৭১
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) সূরা আন-নাজম তিলাওয়াতের পর সিজদা করেন এবং তাঁর সাথে সমস্ত মুসলিম, মুশরিক, জ্বিন ও ইনসান সবাই সিজদা করেছিল।
