১৮/৮. অধ্যায়ঃ
জন্তুর উপর ইঙ্গিতে সালাত আদায় করা।
সহিহ বুখারী : ১০৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৯৬
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، أَيْنَمَا تَوَجَّهَتْ يُومِئُ. وَذَكَرَ عَبْدُ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ.
‘আবদুল্লাহ্ ইব্নু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) সফরে সাওয়ারী যে দিকেই ফিরেছে সে দিকেই মুখ ফিরে ইশারায় সালাত আদায় করতেন। আর আবদুল্লাহ (রাঃ) বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) এমন করতেন।
