২/৫. অধ্যায়ঃ
ইসলামে কোন জিনিসটি উত্তম?
সহিহ বুখারী : ১১
সহিহ বুখারীহাদিস নম্বর ১১
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ " مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
তারা (সাহাবীরা) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল (ﷺ)! ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহ্বা ও হাত হতে মুসলিমরা নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আধুনিক প্রকাশনীঃ ১০, ইসলামী ফাউন্ডেশনঃ ১০)
