১৯/২৫. অধ্যায়ঃ

নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করা।

قَالَ مُحَمَّدٌ وَيُذْكَرُ ذَلِكَ عَنْ عَمَّارٍ وَأَبِي ذَرٍّ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ زَيْدٍ وَعِكْرِمَةَ وَالزُّهْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ مَا أَدْرَكْتُ فُقَهَاءَ أَرْضِنَا إِلَّا يُسَلِّمُونَ فِي كُلِّ اثْنَتَيْنِ مِنَ النَّهَارِমুহাম্মাদ ইমাম বুখারী (রহ.) বলেন, বিষয়টি ‘আম্মার আবূ যার, আনাস, জাবির ইবন যায়দ (রা.) এবং ‘ইকরিমা ও যুহরী (রহ.) হতেও উল্লিখিত হয়েছে। ইয়াহইয়া ইবন সা‘ঈদ আনসারী (রহ.) বলেছেন, আমাদের শহরের (মদীনার) ফকীহগণকে দিনের সালাতে প্রতি দু’রাক‘আত শেষে সালাম ফিরাতে দেখেছি।"

সহিহ বুখারীহাদিস নম্বর ১১৬৭

أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا سَيْفُ بْنُ سُلَيْمَانَ سَمِعْتُ مُجَاهِدًا يَقُولُ أُتِيَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي مَنْزِلِهِ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَدْ دَخَلَ الْكَعْبَةَ قَالَ فَأَقْبَلْتُ فَأَجِدُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ وَأَجِدُ بِلَالاً عِنْدَ الْبَابِ قَائِمًا فَقُلْتُ يَا بِلَالُ أَصَلَّى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ قُلْتُ فَأَيْنَ قَالَ بَيْنَ هَاتَيْنِ الْأُسْطُوَانَتَيْنِ ثُمَّ خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِقَالَ أَبُو عَبْد اللهِ قَالَ أَبُو هُرَيْرَةَأَوْصَانِي النَّبِيُّ بِرَكْعَتَيْ الضُّحَى وَقَالَ عِتْبَانُ بْنُ مَالِكٍ غَدَا عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍبَعْدَ مَا امْتَدَّ النَّهَارُ وَصَفَفْنَا وَرَاءَهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ.

মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি ইবনু উমর (রাঃ)-এর বাড়িতে এসে তাঁকে খবর দিল, এইমাত্র আল্লাহর রসূল (ﷺ) কাবা শরীফে প্রবেশ করলেন। ইবনু উমর (রাঃ) বলেন, আমি অগ্রসর হলাম। তখন আল্লাহর রসূল (ﷺ) কা’বা ঘর হতে বের হয়ে পড়েছেন। বিলাল (রাঃ) দরজার নিকট দাঁড়িয়ে আছেন। আমি বললাম, হে বিলাল! রসূলুল্লাহ (ﷺ) কা’বার ভিতরে সালাত আদায় করেছেন কি? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, কোন স্থানে? তিনি বললেন, দুস্তম্ভের মাঝখানে [১]। তারপর তিনি বেরিয়ে এসে কাবার সামনে দুই রাকাত সালাত আদায় করলেন।ইমাম বুখারী (রহঃ) বলেন, আবু হুরাইরা (রাঃ) বলেছেন, নবী (ﷺ) আমাকে দুই রাকাত সালাতুয্ দুহা (চাশতের সালাত)-এর আদেশ করেছেন। ইতবান (ইবনু মালিক আনসারি) (রাঃ) বলেন, একদা অনেকটা বেলা হলে নবী (ﷺ) আবু বকর এবং উমর (রাঃ) আমার এখানে আসলেন। আমরা তাঁর পিছনে কাতারে দাঁড়ালাম আর তিনি (আমাদের নিয়ে) দুই রাকাত সালাত (চাশত) আদায় করলেন।

(৩৯৭) (আধুনিক প্রকাশনীঃ ১০৯৩,ইসলামী ফাউন্ডেশনঃ ১০৯৮)[১] কা’বার অভ্যন্তরের সারিতে ছয়টি স্তম্ভ রয়েছে। সামনের সারিতে দু’টি স্তম্ভ ডানে এবং একটি স্তম্ভ বামে রেখে দাঁড়ালে তা দরজা বরাবরে সামনের দু’স্তম্ভের মাঝখানে হয়। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দরজা বরাবর অগ্রসর হয়ে দেয়ালের কাছে সালাত আদায় করেছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন