১৯/২৭. অধ্যায়ঃ
ফজরের (সুন্নাত) দুই রাকাতের হিফাজত করা আর যারা এ দুই রাকাতকে নফল বলেছেন।
সহিহ বুখারী : ১১৬৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৬৯
بَيَانُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَمْ يَكُنْ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَيْءٍ مِنْ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيْ الْفَجْرِ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কোন নফল সালাতকে ফজরের দুই রাকাত সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না।
(মুসলিম ৬/১৪, হাঃ ৭২৪) (আধুনিক প্রকাশনীঃ ১০৯৫,ইসলামী ফাউন্ডেশনঃ১১০০)
