৩/৪২. অধ্যায়ঃ
ইলম আয়ত্ত করা।
সহিহ বুখারী : ১১৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ أَبُو مُصْعَبٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا أَنْسَاهُ. قَالَ " ابْسُطْ رِدَاءَكَ " فَبَسَطْتُهُ. قَالَ فَغَرَفَ بِيَدَيْهِ ثُمَّ قَالَ " ضُمُّهُ " فَضَمَمْتُهُ فَمَا نَسِيتُ شَيْئًا بَعْدَهُ.حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ بِهَذَا أَوْ قَالَ غَرَفَ بِيَدِهِ فِيهِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললামঃ হে আল্লাহর রসূল (ﷺ)! আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেনঃ তোমার চাদর মেলে ধর। আমি তা মেলে ধরলাম। তিনি দুই হাত খাবল করে তাতে কিছু ঢেলে দেয়ার মত করে বললেনঃ এটা তোমার বুকের সাথে লাগাও। আমি তা বুকের সাথে লাগালাম। অতঃপর আমি আর কিছুই ভুলে যাইনি।ইব্রাহিম ইবনুল মুনযির (রহঃ) ...... ইবনু আবু ফুদাইকের (রহঃ) সূত্রে একইরূপ হাদিস বর্ণনা করেন এবং তাতে বলেন যে, আল্লাহর রসূল (ﷺ) তাঁর হাত দিয়ে সে চাদরের মধ্যে (কিছু) দিলেন।
(১১৮) (আধুনিক প্রকাশনীঃ ১১৭, ইসলামী ফাউন্ডেশনঃ ১২০) ইসলামী ফাউন্ডেশনঃ ১২১
