৩/৪২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১১৮ - ইলম গোপন না করা ও আবু হুরায়রা

ইলম আয়ত্ত করা।

ইলম গোপন না করা: আবু হুরায়রা (রাঃ)-এর হাদিস বর্ণনার কারণ

সহীহ বুখারীহাদিস নম্বর ১১৮

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، وَلَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا، ثُمَّ يَتْلُو {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ} إِلَى قَوْلِهِ {الرَّحِيمُ} إِنَّ إِخْوَانَنَا مِنَ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وِإِنَّ إِخْوَانَنَا مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمُ الْعَمَلُ فِي أَمْوَالِهِمْ، وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَلْزَمُ رَسُولَ اللَّهِ ﷺ بِشِبَعِ بَطْنِهِ وَيَحْضُرُ مَا لاَ يَحْضُرُونَ، وَيَحْفَظُ مَا لاَ يَحْفَظُونَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

লোকে বলে, আবূ হুরায়রা (রাঃ) অধিক হাদীস বর্ণনা করে। (জেনে রাখ,) কিতাবে দুটি আয়াত যদি না থাকত, তবে আমি একটি হাদীসও পেশ করতাম না।অতঃপর তিনি তিলাওয়াত করলেনঃ إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون . إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم “আমি সেসব স্পষ্ট নিদর্শন ও পথ-নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে তা বিস্তারিত বর্ণনার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীগণও তাদেরকে অভিশাপ দেয় কিন্তু যারা তাওবা করে এবং আর সংশোধন করে এবং প্রকাশ করে দেয় যে, আমি তাদের (ক্ষমার) জন্য ফিরে আসি, আর আমি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আল-বাকারাহ ২/১৫৯-১৬০)।(প্রকৃত ঘটনা এই যে,) আমার মুহাজির ভাইয়েরা বাজারে কেনাবেচায় এবং আমার আনসার ভাইয়েরা জমা-জমির কাজে মশগুল থাকত। আর আবূ হুরায়রা (রাঃ) (অভুক্ত থেকে) তুষ্ট থেকে আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে লেগে থাকত। তাই তাঁরা যখন উপস্থিত থাকত না, তখন সে উপস্থিত থাকত এবং তাঁরা যা আয়ত্ত করত না সে তা আয়ত্ত রাখত।

সহীহ বুখারী হাদিস ১১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রা (রাঃ) বলেন, মানুষ বলে তিনি বেশি হাদিস বর্ণনা করেন। তিনি জানান, আল্লাহর কিতাবের দুটি আয়াত না থাকলে তিনি একটি হাদিসও পেশ করতেন না। এরপর তিনি ইলম গোপন করার ব্যাপারে কুরআনের আয়াত তিলাওয়াত করেন। তিনি আরও বলেন, মুহাজির সাহাবীরা বাজারের কেনাবেচায় এবং আনসার সাহাবীরা জমিজমার কাজে ব্যস্ত থাকতেন। আর তিনি অল্পে তুষ্ট থেকে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে থাকতেন। তাই তাঁরা যেখানে উপস্থিত থাকতেন না, তিনি সেখানে থাকতেন; তাঁরা যা ধরে রাখতে পারতেন না, তিনি তা ধরে রাখতেন। এই হাদিস ইলম প্রচার, সাহাবীদের বাস্তব জীবন এবং আবু হুরায়রা (রাঃ)-এর হাদিস সংরক্ষণের কারণ বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনীয় ইলম গোপন না করার গুরুত্ব কুরআনের আয়াতের মাধ্যমে এসেছে।
  • আবু হুরায়রা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সান্নিধ্যে বেশি সময় দিতেন।
  • সাহাবীদের জীবনে জীবিকা ও ইলম শেখা—দুই বাস্তব দিকই ছিল।
  • হাদিস বর্ণনা তাঁর ব্যক্তিগত দাবি নয়; ইলম পৌঁছানোর দায়িত্ববোধ ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন