৩/৪১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১১৭ - রাতের সালাত ও ইমামের ডান পাশে দাঁড়ানো

রাতে ইলমের আলোচনা করা।

রাতের সালাত ও ডান পাশে দাঁড়ানো: ইবন আব্বাস (রাঃ)-এর হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১১৭

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ زَوْجِ النَّبِيِّ ﷺ وَكَانَ النَّبِيُّ ﷺ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ ﷺ الْعِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ " نَامَ الْغُلَيِّمُ ". أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ـ أَوْ خَطِيطَهُ ـ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আমার খালা নবী (ﷺ) এর স্ত্রী মায়মূনা বিন্‌ত হারিস (রাঃ) এর ঘরে এক রাতে ছিলাম। নবী (ﷺ) সে (পালার) রাতে সেখানে ছিলেন। নবী (ﷺ) ইশার সালাত আদায় করে তাঁর ঘরে চলে আসলেন এবং চার রাকাত সালাত আদায় করে শুয়ে গেলেন। কিছুক্ষণ পর উঠে বললেনঃ বালকটি ঘুমিয়ে পড়েছে? বা এরূপ কোন কথা বললেন। অতঃপর (সালাতে) দাঁড়িয়ে গেলেন, আমিও তাঁর বাঁ দিকে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে তাঁর ডান দিকে সরিয়ে এনে পাঁচ রাকাত সালাত আদায় করলেন। পরে আরো দু’ রাকাত আদায় করলেন। অতঃপর শুয়ে পড়লেন। এমনকি আমি তাঁর নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। অতঃপর উঠে তিনি (ফজরের) সালাতের জন্য বের হলেন।

সহীহ বুখারী হাদিস ১১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) এক রাতের ঘটনা বর্ণনা করেছেন। তিনি তাঁর খালা মায়মুনা (রাঃ)-এর ঘরে ছিলেন। নবী (صلى الله عليه وسلم) ইশার সালাত শেষে ঘরে এসে চার রাকাত সালাত আদায় করে শুয়ে পড়েন। পরে উঠে আবার সালাতে দাঁড়ান। ইবন আব্বাস (রাঃ) তাঁর বাঁ পাশে দাঁড়ালে নবী (صلى الله عليه وسلم) তাঁকে ডান পাশে সরিয়ে দেন। এরপর তিনি পাঁচ রাকাত, তারপর আরও দুই রাকাত সালাত আদায় করেন। পরে শুয়ে পড়েন এবং ফজরের সালাতের জন্য বের হন। এই হাদিসে রাতের সালাত, নবী (صلى الله عليه وسلم)-এর ঘরোয়া আমল এবং এক ব্যক্তি ইমামের সঙ্গে দাঁড়ালে ডান পাশে দাঁড়ানোর বাস্তব শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর রাতের সালাতের একটি ঘটনা এখানে বর্ণিত হয়েছে।
  • একজন মুসল্লি ইমামের সঙ্গে দাঁড়ালে ডান পাশে দাঁড়ানোর শিক্ষা পাওয়া যায়।
  • ইবন আব্বাস (রাঃ) ছোট বয়সেও নবী (صلى الله عليه وسلم)-এর আমল লক্ষ্য করতেন।
  • রাতের ইবাদত ঘরের ভেতরেও আদায় করা যায়—হাদিসে তার উদাহরণ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন