৬/২৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৬৭৮ - ঘুমের পর নবীজির বিশেষ বিধান

রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম

ঘুমের পর ওজু না করা নবীজির বিশেষ বিষয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৭৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ، - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ بَاتَ عِنْدَ خَالَتِهِ مَيْمُونَةَ فَقَامَ رَسُولُ اللَّهِ ﷺ مِنَ اللَّيْلِ فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا - قَالَ وَصَفَ وُضُوءَهُ وَجَعَلَ يُخَفِّفُهُ وَيُقَلِّلُهُ - قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ النَّبِيُّ ﷺ ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخْلَفَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ أَتَاهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ فَخَرَجَ فَصَلَّى الصُّبْحَ وَلَمْ يَتَوَضَّأْ .قَالَ سُفْيَانُ وَهَذَا لِلنَّبِيِّ ﷺ خَاصَّةً لأَنَّهُ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ ﷺ تَنَامُ عَيْنَاهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ .

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর খালা [রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রী] মায়মুনাহ্‌-এর ঘরে রাত্রি যাপন করলেন। রাতে রাসূলুল্লাহ (ﷺ) উঠে ঝুলিয়ে রাখা একটি পুরনো মশক থেকে পানি নিয়ে হালকাভাবে ওজু করলেন। ‘আবদুল্লাহ ইবনু 'আব্বাসের আযাদকৃত ক্রীতদাস কুরায়ব বলেছেনঃ ‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস বলেন, তখন আমিও উঠলাম এবং নবী (ﷺ) যা যা করেছিলেন আমিও তাই করলাম এবং পরে গিয়ে তাঁর বাম পাশে দাঁড়ালাম। কিন্তু তিনি আমাকে তাঁর পিছন দিক দিয়ে ঘুরিয়ে ডান পাশে নিয়ে দাঁড় করালেন।এরপর সালাত আদায় করে তিনি শয্যা গ্রহণ করলেন এবং ঘুমিয়ে পড়লেন। এমনকি নাকও ডাকলেন। পরে বিলাল এসে তাঁকে সালাতের সময়ের কথা জানালে তিনি গিয়ে ফাজ্‌রের সালাত আদায় করলেন। কিন্তু নতুন ওজু করলেন না। হাদীসের বর্ণনাকারী সুফ্‌ইয়ান বলেছেন, এ ব্যবস্থা শুধু (ঘুমানোর পর নতুন ওজু না করে সালাত আদায় করা) নবী (ﷺ) এর জন্য নির্দিষ্ট। কেননা আমরা এ কথা জানি যে, তাঁর চোখ দুটি ঘুমায় কিন্তু হৃদয় মন ঘুমায় না।

ই.ফা. ১৬৬৩, ই.সে. ১৬৭০

সহীহ মুসলিম হাদিস ১৬৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস রাঃ মাইমূনা রাঃ-এর ঘরে নবী صلى الله عليه وسلم-এর রাতের সালাত দেখার ঘটনা বর্ণনা করেন। নবী صلى الله عليه وسلم রাতে ঝুলানো পুরনো মশক থেকে পানি নিয়ে হালকা ওজু করেন। ইবনু আব্বাস রাঃও একইভাবে করেন এবং নবী صلى الله عليه وسلم-এর বাম পাশে দাঁড়ান। নবী صلى الله عليه وسلم তাঁকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে ডান পাশে দাঁড় করান। এরপর তিনি সালাত আদায় করে শুয়ে ঘুমালেন, এমনকি নাক ডাকলেন। পরে বিলাল রাঃ সালাতের খবর দিলে তিনি ফজরের সালাতে গেলেন এবং নতুন ওজু করলেন না। বর্ণনাকারী সুফিয়ান বলেন, এটি নবী صلى الله عليه وسلم-এর জন্য বিশেষ; কারণ তাঁর চোখ ঘুমালেও হৃদয় ঘুমায় না—এ কথা তাঁদের কাছে পৌঁছেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم অল্প পানিতে হালকা ওজু করেছেন বলে এখানে এসেছে।
  • একজন অনুসারীকে ডান পাশে দাঁড় করানোর শিক্ষা আবারও দেখা যায়।
  • ঘুমের পর নতুন ওজু না করার বিষয়টি এখানে নবী صلى الله عليه وسلم-এর জন্য বিশেষ বলা হয়েছে।
  • বর্ণনাকারী প্রয়োজন হলে ব্যাখ্যামূলক কথা আলাদা করে উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন