৬/২৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৬৭৬ - ডান পাশে দাঁড়ানোর শিক্ষা
রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম
রাতের সালাতে ডান পাশে দাঁড়ানোর নিয়ম
সহীহ মুসলিম : ১৬৭৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৭৬
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ وَرَسُولُ اللَّهِ ﷺ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ قَامَ فَصَلَّى فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى فِي تِلْكَ اللَّيْلَةِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ نَامَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ .قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرَ بْنَ الأَشَجِّ فَقَالَ حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ.
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর স্ত্রী মাইমূনাহ্র (খালা) ঘরে আমি ঘুমালাম আর সেই রাতে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘরে ছিলেন। রাতে তিনি ওজু করে সালাত আদায় করতে দাঁড়ালে আমিও তাঁর বাম পাশে দাঁড়ালাম। তখন তিনি আমাকে ধরে তাঁর ডান পাশে দাঁড় করালেন। ঐ রাতে তিনি তের রাক‘আত সালাত আদায় করলেন এবং তারপর ঘুমালেন। ঘুমের মধ্যে তিনি নাক ডাকলেন। আর তিনি যখনই ঘুমাতেন নাক ডাকত। পরে মুয়াজ্জিন তাঁর কাছে আসলেন তিনি (মসজিদে) চলে গেলেন এবং নতুন ওজু না করেই সালাত আদায় করলেন।হাদীসের বর্ণনাকারী 'আম্র বলেছেন, আমি বুকায়র ইবনুল আশাজ্জ-এর কাছে এ হাদীস বর্ণনা করলে তিনি বললেনঃ আমার কাছেও তিনি হাদীসটি অনুরূপভাবে বর্ণনা করেছেন।
ই.ফা. ১৬৬১, ই.সে. ১৬৬৮
সহীহ মুসলিম হাদিস ১৬৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস রাঃ মাইমূনা রাঃ-এর ঘরে নবী صلى الله عليه وسلم-এর রাতের সালাতের ঘটনা বর্ণনা করেছেন। রসূলুল্লাহ صلى الله عليه وسلم রাতে ওজু করে সালাতে দাঁড়ালেন। ইবনু আব্বাস রাঃ তাঁর বাম পাশে দাঁড়ালে নবী صلى الله عليه وسلم তাঁকে ধরে ডান পাশে দাঁড় করালেন। ঐ রাতে তিনি তের রাকাত সালাত আদায় করলেন। তারপর ঘুমালেন এবং ঘুমের মধ্যে নাক ডাকল। পরে মুয়াজ্জিন এলে তিনি বের হয়ে সালাত আদায় করলেন এবং নতুন ওজু করলেন না। এই হাদিসে রাতের সালাত, এক ব্যক্তির ইমামের পাশে দাঁড়ানো, তের রাকাতের বর্ণনা এবং নবী صلى الله عليه وسلم-এর বিশেষ অবস্থার কথা এসেছে। বর্ণনার শেষে আমর ও বুকাইরের কথাও বর্ণনার মিল নিশ্চিত করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একজন অনুসারী ইমামের ডান পাশে দাঁড়াবে—এই ঘটনা তা শেখায়।
- নবী صلى الله عليه وسلم রাতের সালাতে তের রাকাত পড়েছেন বলে এখানে এসেছে।
- ঘুমের পর নতুন ওজু না করার বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর ক্ষেত্রে বর্ণিত হয়েছে।
- হাদিস বর্ণনায় বিভিন্ন রাবীর মিল গুরুত্ব রাখে।
