২১/১১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১২১২ - সূর্যগ্রহণে সালাত ও আল্লাহর নিদর্শন

সালাতে থাকাকালে পশু ছুটে পালালে।

وَقَالَ قَتَادَةُ إِنْ أَخَذَ ثَوْبَهُ يَتْبَعُ السَّارِقَ وَيَدَعُ الصَّلَاةَ.কাতাদা (রহঃ) বলেন, কাপড় যদি (চুরি করে) নিয়ে যাওয়া হয়, তবে সালাত ছেড়ে দিয়ে চোরকে অনুসরণ করবে।"

সূর্যগ্রহণের সালাত: আল্লাহর নিদর্শন দেখে নামাজে দাঁড়ানোর শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১২১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ ﷺ فَقَرَأَ سُورَةً طَوِيلَةً، ثُمَّ رَكَعَ فَأَطَالَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَفْتَحَ بِسُورَةٍ أُخْرَى، ثُمَّ رَكَعَ حَتَّى قَضَاهَا وَسَجَدَ، ثُمَّ فَعَلَ ذَلِكَ فِي الثَّانِيَةِ، ثُمَّ قَالَ " إِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا حَتَّى يُفْرَجَ عَنْكُمْ، لَقَدْ رَأَيْتُ فِي مَقَامِي هَذَا كُلَّ شَىْءٍ وُعِدْتُهُ، حَتَّى لَقَدْ رَأَيْتُنِي أُرِيدُ أَنْ آخُذَ قِطْفًا مِنَ الْجَنَّةِ حِينَ رَأَيْتُمُونِي جَعَلْتُ أَتَقَدَّمُ، وَلَقَدْ رَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ، وَرَأَيْتُ فِيهَا عَمْرَو بْنَ لُحَىٍّ وَهُوَ الَّذِي سَيَّبَ السَّوَائِبَ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার সূর্যগ্রহণ হলো। আল্লাহ্‌র রাসূল (ﷺ) (সালাতে) দাঁড়ালেন এবং দীর্ঘ সূরা পাঠ করলেন, অতঃপর রুকূ’ করলেন, আর তা দীর্ঘ করলেন। অতঃপর রুকূ’ হতে মাথা তুলেন এবং অন্য একটি সূরা পাঠ করতে শুরু করলেন। পরে রুকূ‘ সমাপ্ত করে সিজদা‌ করলেন। দ্বিতীয় রাকা‘আতেও এরূপ করলেন।অতঃপর বললেনঃ এ দু’টি (চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ) আল্লাহ্‌র নিদর্শনসমূহের অন্যতম। তোমরা তা দেখলে গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে। আমি আমার এ স্থানে দাঁড়িয়ে, আমাকে যা ওয়াদা করা হয়েছে তা সবই দেখতে পেয়েছি। এমনকি যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে তখন আমি দেখলাম যে, জান্নাতের একটি (আঙ্গুর) গুচ্ছ নেয়ার ইচ্ছা করছি এবং জাহান্নামে দেখতে পেলাম যে, তার একাংশ অন্য অংশকে ভেঙ্গে চুরমার করে ফেলছে। আর যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখেছিলে আমি দেখলাম সেখানে আম্‌র ইব্‌নু লুহাইকে যে সায়িবাহ [১] প্রথা প্রবর্তন করেছিল।

[১] السَوائِبَ বহুবচন, السائِبَة একবচনে - অর্থ বিমুক্ত, পরিত্যক্ত, বাঁধনমুক্ত। জাহিলী যুগে দেব-দেবীর নামে উট ছেড়ে দেওয়ার কু-প্রথা ছিল। এসব উটের দুধ পান করা এবং তাকে বাহনরূপে ব্যবহার করা অবৈধ মনে করা হত।

সহীহ বুখারী হাদিস ১২১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূর্যগ্রহণের সময় নবী (صلى الله عليه وسلم)-এর সালাতের বর্ণনা এসেছে। তিনি দাঁড়িয়ে দীর্ঘ সূরা পড়লেন, দীর্ঘ রুকু করলেন, আবার মাথা তুলে আরেক সূরা পড়লেন, তারপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতেও একইভাবে করলেন। এরপর বললেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন। যখন তোমরা তা দেখবে, গ্রহণ সরে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে। এই হাদিসে আরও আছে, নবী (صلى الله عليه وسلم) তাঁর অবস্থান থেকে জান্নাতের একটি গুচ্ছ নিতে চেয়েছিলেন এবং জাহান্নামও দেখেছিলেন। আমর ইবন লুহাইকে দেখার কথাও এসেছে, যে সায়িবা প্রথা চালু করেছিল। তাই গ্রহণের সালাত, আল্লাহর নিদর্শন এবং আখিরাতের স্মরণ—এই হাদিসের মূল বিষয়। এতে মুসল্লি বুঝতে পারে, সালাতের ভেতরে ছোট প্রয়োজন থাকলেও তা নিয়ম মেনে ও শান্তভাবে করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন—হাদিসে সরাসরি বলা হয়েছে।
  • গ্রহণ দেখলে গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত সালাতের নির্দেশ এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) দীর্ঘ কিরাআত ও দীর্ঘ রুকু করেছেন।
  • জান্নাত ও জাহান্নামের স্মরণ মানুষকে আল্লাহমুখী করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন