২২/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১২২৮ - ভুলে সালাম দিলে বাকি সালাত পূর্ণ করা
সিজদা সাহুর পর তাশাহুদ না পড়লে।
وَسَلَّمَ أَنَسٌ وَالْحَسَنُ وَلَمْ يَتَشَهَّدَا وَقَالَ قَتَادَةُ لَا يَتَشَهَّدُ.আনাস (রাঃ) ও হাসান (বাসরী) (রহঃ) সালাম ফিরিয়েছেন। কিন্তু তাশাহহুদ পড়েননি। কাতাদা (রহঃ) বলেছেন, তাশাহহুদ পড়বে না।"
ভুলে সালাম দিলে বাকি রাকাত ও সাহু সিজদা
সহীহ বুখারী : ১২২৮
সহীহ বুখারীহাদিস নম্বর ১২২৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ. أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ انْصَرَفَ مِنِ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقُصِرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ». فَقَالَ النَّاسُ نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ ﷺ فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) দু’রাক‘আত আদায় করে সালাত শেষ করলেন। যুল-ইয়াদাইন (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! সালাত কি কম করে দেয়া হয়েছে, না কি আপনি ভুলে গেছেন? আল্লাহ্র রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, যুল-ইয়াদাইন কি সত্য বলেছে? মুসল্লীগণ বললেন, হাঁ। তখন আল্লাহ্র রাসূল (ﷺ) দাঁড়িয়ে আরও দু’রাক‘আত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাম ফিরালেন এবং তাকবির বললেন, পরে সিজদা করলেন, স্বাভাবিক সিজদা মতো বা তার চেয়ে দীর্ঘ। অতঃপর তিনি মাথা তুললেন।----------------------- সালামা ইব্নু ‘আলক্বামাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মুহাম্মাদ (ইব্নু সীরীন) (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, সিজদা সাহ্উর পর তাশাহুদ আছে কি? তিনি বললেন, আবূ হুরায়রা (রাঃ)-এর হাদীসে তা নেই।
সহীহ বুখারী হাদিস ১২২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূল صلى الله عليه وسلم দুই রাকাত পড়ে সালাত শেষ করেন। যুল-ইয়াদাইন (রাঃ) জিজ্ঞেস করেন, সালাত কি কম করা হয়েছে, না আপনি ভুলে গেছেন? নবী صلى الله عليه وسلم লোকদের কাছে যাচাই করেন, যুল-ইয়াদাইন কি সত্য বলেছে? সবাই বললেন, হ্যাঁ। তখন তিনি দাঁড়িয়ে আরও দুই রাকাত পড়লেন, তারপর সালাম ফেরালেন এবং তাকবীর বলে সিজদা করলেন। সিজদাটি স্বাভাবিক সিজদার মতো বা তার চেয়ে দীর্ঘ ছিল। শেষে মুহাম্মাদ ইবনে সিরীন (রহ.)-এর কথাও এসেছে যে, এই হাদিসে সিজদা সাহুর পর তাশাহুদের কথা নেই। মূল শিক্ষা হলো, ভুলে আগে সালাম হয়ে গেলে বাকি সালাত পূর্ণ করা যায় এবং সাহু সিজদা করা হয়। হাদিসটি ভুল সংশোধনে যাচাই ও শান্ত আচরণের দিকও শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুলে দুই রাকাতের পর সালাম দিলে বিষয়টি যাচাই করা হয়েছে।
- বাকি দুই রাকাত পড়ে সালাত পূর্ণ করা হয়েছে।
- সিজদা সাহুর পর তাশাহুদের কথা এই বর্ণনায় নেই।
- ভুল ধরিয়ে দিলে তা পরীক্ষা করে গ্রহণ করা উচিত।
