২৩/৫. অধ্যায়ঃ
জানাজার সংবাদ পৌঁছানো।
আবু রাফি’ (রহ.) আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বললেন: তোমরা আমাকে কেন খবর দিলে না?
সহিহ বুখারী : ১২৪৭
সহিহ বুখারীহাদিস নম্বর ১২৪৭
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَاتَ إِنْسَانٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ فَمَاتَ بِاللَّيْلِ فَدَفَنُوهُ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ أَخْبَرُوهُ فَقَالَ " مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي ". قَالُوا كَانَ اللَّيْلُ فَكَرِهْنَا ـ وَكَانَتْ ظُلْمَةٌ ـ أَنْ نَشُقَّ عَلَيْكَ. فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি মারা গেলেন। যার অসুস্থতার সময় আল্লাহর রসূল (ﷺ) খোঁজ-খবর রাখতেন। তার মৃত্যু হয় এবং রাতেই লোকেরা তাঁকে দাফন করেন। সকাল হলে তাঁরা নবী (ﷺ)-কে খবর দেন। তিনি বললেন: আমাকে খবর দিতে তোমাদের কিসে বাধা দিল? তাঁরা বলল, তখন ছিল রাত এবং গাঢ় অন্ধকার। তাই আপনাকে কষ্ট দেয়া আমরা পছন্দ করিনি। তিনি ঐ ব্যক্তির কবরের নিকট গেলেন এবং তাঁর জন্য সালাতে জানাযা আদায় করলেন।
[৬] হাদীসটিতে কেউ সালাতে জানাযা সময়মত আদায় করতে না পারলে পরবর্তীতে কবরকে সামনে নিয়ে তা আদায় করতে পারবে বলে প্রমানিত হলো। অনুরূপভাবে গায়িবানা জানাযা পড়ার বৈধতারও সমর্থন পাওয়া গেল।
