৩/৪৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১২৫ - রূহ সম্পর্কে কুরআনের জবাব
আল্লাহ তা‘আলার বাণী, وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا “তোমাদেরকে ইলম দেয়া হয়েছে অতি অল্পই।” (সূরা আল-ইসরা: ৮৫)
রূহ কী: মানুষের সীমিত জ্ঞান নিয়ে সহিহ হাদিস
সহীহ বুখারী : ১২৫
সহীহ বুখারীহাদিস নম্বর ১২৫
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، سُلَيْمَانُ عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ النَّبِيِّ ﷺ فِي خَرِبِ الْمَدِينَةِ، وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ عَنِ الرُّوحِ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ لاَ يَجِيءُ فِيهِ بِشَىْءٍ تَكْرَهُونَهُ. فَقَالَ بَعْضُهُمْ لَنَسْأَلَنَّهُ. فَقَامَ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ، مَا الرُّوحُ فَسَكَتَ. فَقُلْتُ إِنَّهُ يُوحَى إِلَيْهِ.فَقُمْتُ، فَلَمَّا انْجَلَى عَنْهُ، قَالَ ﴾وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً﴿. قَالَ الأَعْمَشُ هَكَذَا فِي قِرَاءَتِنَا.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি নবী (ﷺ)-এর সাথে মদীনার বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগল, ‘তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞেস কর।’ আর একজন বলল, ‘তাঁকে কোন প্রশ্ন করো না, হয়ত এমন কোন জবাব দিবেন যা তোমরা পছন্দ করোনা।’ আবার কেউ কেউ বলল, ‘তাঁকে আমরা প্রশ্ন করবই।’ অতঃপর তাদের মধ্য হতে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে আবুল কাসিম! রূহ কী?’ আল্লাহর রাসূল (ﷺ) চুপ করে রইলেন, আমি মনে মনে বললাম, তাঁর প্রতি ওহী অবতীর্ণ হচ্ছে। তাই আমি দাঁড়িয়ে রইলাম।অতঃপর যখন সে অবস্থা কেটে গেল তখন তিনি বললেনঃ وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً. “তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। বল, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেয়া হয়েছে।” (সূরা আল-ইসরা ১৭/৮৫)আ’মাশ (রহঃ) বলেন, এভাবেই আয়াতটিকে আমাদের কিরাআতে أُوتِيتُم এর স্থলে أُوتُو পড়া হয়েছে।
সহীহ বুখারী হাদিস ১২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রূহ সম্পর্কে প্রশ্নের ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) মদিনার এক বসতিহীন এলাকা দিয়ে যাচ্ছিলেন। একদল ইহুদী তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করতে চাইল। কেউ বলল, প্রশ্ন করো না; আবার কেউ বলল, করবই। একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হে আবুল কাসিম, রূহ কী? নবী (صلى الله عليه وسلم) চুপ করে রইলেন। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বুঝলেন, ওহী নাজিল হচ্ছে। এরপর নবী (صلى الله عليه وسلم) সূরা আল-ইসরার আয়াত তিলাওয়াত করলেন—রূহ আমার প্রতিপালকের আদেশঘটিত, আর তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। হাদিসটি শেখায়, সব প্রশ্নের উত্তর মানুষের হাতে নেই। কিছু বিষয় আল্লাহর ইলমের সঙ্গে যুক্ত। তাই রূহের হাদিস আমাদের বিনয়ী হতে, সীমিত জ্ঞান মানতে এবং ওহীর সামনে থেমে যেতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রূহের বিষয়টি আল্লাহর আদেশের সঙ্গে যুক্ত।
- মানুষের জ্ঞান সীমিত—এ কথা স্বীকার করা ঈমানের অংশ।
- ওহীর জবাব আসার আগে নবী (صلى الله عليه وسلم) নিজের থেকে উত্তর দেননি।
- গভীর অদৃশ্য বিষয় নিয়ে সীমা মানা জরুরি।
