৬৫/২০৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৭২১ - রূহ সম্পর্কে মানুষের সীমিত জ্ঞান

আল্লাহ তা‘আলার বাণীঃ আর তারা আপনাকে ‘‘রূহ’’ সম্পর্কে প্রশ্ন করে। (সূরা বনি ইসরাইল ১৭/৮৫)

রূহ সম্পর্কে প্রশ্ন: মানুষের জ্ঞান কত সীমিত

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭২১

عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِيْ إِبْرَاهِيْمُ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ ﷺ فِيْ حَرْثٍ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَسِيْبٍ إِذْ مَرَّ الْيَهُوْدُ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوْهُ عَنْ الرُّوْحِ فَقَالَ مَا رَأْيُكُمْ إِلَيْهِ وَقَالَ بَعْضُهُمْ لَا يَسْتَقْبِلُكُمْ بِشَيْءٍ تَكْرَهُوْنَهُ فَقَالُوْا سَلُوْهُ فَسَأَلُوْهُ عَنْ الرُّوْحِ فَأَمْسَكَ النَّبِيُّ ﷺ فَلَمْ يَرُدَّ عَلَيْهِمْ شَيْئًا فَعَلِمْتُ أَنَّهُ يُوْحَى إِلَيْهِ فَقُمْتُ مَقَامِيْ فَلَمَّا نَزَلَ الْوَحْيُ قَالَ ﴾وَيَسْئَلُوْنَكَ عَنِ الرُّوْحِ ط قُلِ الرُّوْحُ مِنْ أَمْرِ رَبِّيْ وَمَآ أُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيْلًا﴿.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে একটি ক্ষেতের মাঝে উপস্থিত ছিলাম। তিনি একটি খেজুরের লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন। এমন সময় কিছু সংখ্যক ইয়াহূদী যাচ্ছিল। তারা একে অন্যকে বলতে লাগল, তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞেস কর। কেউ বলল, কেন তাঁকে জিজ্ঞেস করতে চাইছ? আবার কেউ বলল, তিনি এমন উত্তর দিবেন না, যা তোমরা অপছন্দ কর। তারপর তারা বলল যে, তাঁকে প্রশ্ন কর। এরপরে তাঁকে রূহ সম্পর্কে প্রশ্ন করল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) (উত্তরদানে) বিরত থাকলেন, এ সম্পর্কে তাদের কোন উত্তর দিলেন না। (বর্ণনাকারী বলছেন) আমি বুঝতে পারলাম, তাঁর ওপর ওহী অবতীর্ণ হবে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে রইলাম।তারপর যখন ওহী অবতীর্ণ হল, তখন তিনি [রাসূলুল্লাহ্ (ﷺ)] বললেন, وَيَسْأَلُونَكَ عَنْ الرُّوحِ قُلْ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلًا “আর তারা আপনাকে ‘রূহ’ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলে দিন ঃ রূহ আমার রবের আদেশঘটিত। এ বিষয়ে তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেয়া হয়েছে” (সূরা বানী ইসরাঈল ১৭/৮৫)।

সহীহ বুখারী হাদিস ৪৭২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রূহ সম্পর্কে একটি প্রশ্নের ঘটনা এসেছে। কিছু ইয়াহুদী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে রূহ সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না; বরং চুপ থাকলেন। বর্ণনাকারী বুঝতে পারলেন, এ বিষয়ে ওহী আসবে। এরপর ওহী অবতীর্ণ হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানালেন, রূহ আমার রবের আদেশঘটিত বিষয়, আর তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই হাদিসের মূল বিষয় হলো, মানুষ সব বিষয়ে পূর্ণ জ্ঞান রাখে না। কিছু বিষয় আল্লাহ নিজের জ্ঞানের মধ্যে রেখেছেন। তাই রূহ কি, রূহের প্রকৃতি কেমন—এসব বিষয়ে অতিরিক্ত অনুমান না করে কুরআনের কথায় থেমে যাওয়া নিরাপদ। এটি জ্ঞান, বিনয় ও ওহীর প্রতি আস্থার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রূহ আল্লাহর আদেশের বিষয়; মানুষ এ সম্পর্কে সীমিত জ্ঞান রাখে।
  • যে বিষয়ে ওহীর নির্দেশ নেই, সে বিষয়ে অনুমান করে কথা বলা উচিত নয়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওহীর অপেক্ষা করতেন; নিজ থেকে অজানা বিষয়ে উত্তর দিতেন না।
  • জ্ঞান থাকা সত্ত্বেও মানুষের বিনয়ী থাকা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন