২৩/৩৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১২৯৩ - উহুদের শহীদ ও ফেরেশতাদের ছায়া

উহুদের শহীদ: ফেরেশতাদের ছায়া দেওয়ার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১২৯৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ جِيءَ بِأَبِي يَوْمَ أُحُدٍ، قَدْ مُثِّلَ بِهِ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ﷺ وَقَدْ سُجِّيَ ثَوْبًا فَذَهَبْتُ أُرِيدُ أَنْ أَكْشِفَ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، ثُمَّ ذَهَبْتُ أَكْشِفُ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ فَرُفِعَ فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقَالَ " مَنْ هَذِهِ ". فَقَالُوا ابْنَةُ عَمْرٍو أَوْ أُخْتُ عَمْرٍو. قَالَ " فَلِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي فَمَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ ".

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

উহুদের দিন আমার পিতাকে অঙ্গ-প্রত্যঙ্গ কর্তিত অবস্থায় নিয়ে এসে আল্লাহর রাসূল (ﷺ)-এর সামনে রাখা হল। তখন একখানি বস্ত্র দ্বারা তাঁকে আবৃত রাখা হয়েছিল। আমি তাঁর উপর হতে আবরণ উন্মোচন করতে আসলে আমার কওমের লোকেরা আমাকে নিষেধ করল। পুনরায় আমি আবরণ উন্মুক্ত করতে থাকলে আমার কওমের লোকেরা (আবার) আমাকে নিষেধ করল।পরে আল্লাহর রাসূল (ﷺ)-এর নির্দেশে তাঁকে উঠিয়ে নেয়া হল। তখন তিনি (রাসূল (ﷺ)) এক ক্রন্দনকারিণীর শব্দ শুনে জিজ্ঞেস করলেন, এ কে? লোকেরা বলল, ‘আমরের মেয়ে অথবা (তারা বলল,) ‘আমরের বোন। তিনি বললেন, ক্রন্দন করছো কেন? অথবা বললেন, ক্রন্দন করো না। কেননা, তাঁকে উঠিয়ে নেয়া পর্যন্ত ফেরেশতাগণ তাঁদের পক্ষ বিস্তার করে তাঁকে ছায়া দিয়ে রেখেছিলেন।

সহীহ বুখারী হাদিস ১২৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উহুদের দিনের একটি হৃদয়স্পর্শী ঘটনা এসেছে। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, তাঁর পিতাকে অঙ্গপ্রত্যঙ্গ কর্তিত অবস্থায় এনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে রাখা হয়েছিল এবং কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তিনি আবরণ খুলতে চাইলে তাঁর লোকেরা তাঁকে বাধা দেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশে তাঁকে উঠিয়ে নেওয়া হয়। তখন নবী (صلى الله عليه وسلم) এক কান্নার শব্দ শুনে জিজ্ঞেস করেন, এ কে? লোকেরা জানায়, আমরের মেয়ে বা বোন। তখন তিনি বলেন, কেন কাঁদছ? অথবা কেঁদো না। কারণ তাঁকে উঠিয়ে নেওয়া পর্যন্ত ফেরেশতারা নিজেদের ডানা দিয়ে তাঁকে ছায়া দিচ্ছিলেন। এই হাদিস শহীদের মর্যাদা, শোক এবং আল্লাহর বিশেষ সম্মানের ইঙ্গিত দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উহুদের শহীদদের মর্যাদার একটি বিশেষ ঘটনা এখানে এসেছে।
  • ফেরেশতারা ডানা দিয়ে ছায়া দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে।
  • শোকের মুহূর্তেও নবী (صلى الله عليه وسلم) সাহাবিদের সান্ত্বনা দিতেন।
  • মৃতের সম্মান রক্ষা ও আবরণ দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন