২৩/৪০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১২৯৯ - জাফর (রাঃ)-এর পরিবার ও কান্না
যে ব্যক্তি বিপদের সময় এমন ভাবে বসে পড়ে যে, তার মধ্যে দুঃখবোধের পরিচয় পাওয়া যায়।
মুতার শহীদদের শোক: কান্না থামানোর নির্দেশ
সহীহ বুখারী : ১২৯৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১২৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا جَاءَ النَّبِيَّ ﷺ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَابْنِ رَوَاحَةَ جَلَسَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ ـ شَقِّ الْبَابِ ـ فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ، وَذَكَرَ بُكَاءَهُنَّ، فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، لَمْ يُطِعْنَهُ فَقَالَ انْهَهُنَّ. فَأَتَاهُ الثَّالِثَةَ قَالَ وَاللَّهِ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ «فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ ". فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، لَمْ تَفْعَلْ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ ﷺ وَلَمْ تَتْرُكْ رَسُولَ اللَّهِ ﷺ مِنَ الْعَنَاءِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন (মুতা-র যুদ্ধ ক্ষেত্র হতে) নবী (ﷺ)-এর খিদমতে (যায়দ) ইব্নূ হারিসা, জা’ফর ও ইব্নু রাওয়াহা (রাঃ)-এর শাহাদাতের খবর পৌঁছল, তখন তিনি (এমনভাবে) বসে পড়লেন যে, তাঁর মধ্যে দুঃখের চিহ্ন ফুটে উঠেছিল। আমি [‘আয়িশা (রাঃ)] দরজার ফাঁক দিয়ে তা প্রত্যক্ষ করছিলাম। এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে জা’ফর (রাঃ)-এর পরিবারের মহিলাদের কান্নাকাটির কথা উল্লেখ করলেন। নবী (ﷺ) ঐ ব্যক্তিকে নির্দেশ দিলেন, তিনি যেন তাদেরকে (কান্নাকাটি করতে) নিষেধ করেন, লোকটি চলে গেল এবং দ্বিতীয়বার এসে (বলল) তারা তার কথা মানেনি। তিনি ইরশাদ করলেনঃ তাদেরকে নিষেধ করো।ঐ ব্যক্তি তৃতীয়বার এসে বললেন, আল্লাহর কসম! সে আল্লাহর রাসূল! তারা আমাদের হার মানিয়েছে। ‘আয়িশা (রাঃ) বলেন, আমার মনে হয়, তখন নবী (ﷺ) বিরক্তির সাথে বললেনঃ তাহলে তাদের মুখে মাটি নিক্ষেপ করো। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, আল্লাহ্ তোমার নাকে ধূলি মিলিয়ে দেন। [১] তুমি আল্লাহর রাসূল (ﷺ)-এর নির্দেশ পালন করতে পারনি। অথচ তুমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বিরক্ত করতেও দ্বিধা করোনি।
[১] أَرغَمَ اللهُ : আরবি ব্যবহারে বাক্যটি তোমাকে অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন করুন ও তোমাকে লজ্জিত, অপমানিত করুন, অর্থে ব্যবহৃত।
সহীহ বুখারী হাদিস ১২৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুতার যুদ্ধে যায়েদ ইবন হারিসা, জাফর এবং ইবন রাওয়াহা (রাঃ)-এর শাহাদাতের খবর আসার পর নবী (صلى الله عليه وسلم)-এর দুঃখের অবস্থা বর্ণিত হয়েছে। আয়িশা (রাঃ) বলেন, তিনি দরজার ফাঁক দিয়ে দেখছিলেন, নবী (صلى الله عليه وسلم) এমনভাবে বসেছিলেন যে তাঁর মধ্যে দুঃখের চিহ্ন ফুটে উঠেছিল। এরপর একজন লোক এসে জাফর (রাঃ)-এর পরিবারের নারীদের কান্নাকাটির কথা জানায়। নবী (صلى الله عليه وسلم) তাকে নির্দেশ দেন, তাদেরকে নিষেধ করতে। লোকটি কয়েকবার এসে জানায়, তারা মানছে না। তখন বিরক্তির ভাষায় তাদের মুখে মাটি নিক্ষেপের কথা বলা হয়। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর দুঃখ এবং বিলাপ ঠেকানোর গুরুত্ব—দুটিই দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শহীদদের সংবাদে নবী (صلى الله عليه وسلم)-এর দুঃখ প্রকাশ পেয়েছিল।
- মৃতের জন্য কান্নাকাটি সীমা ছাড়ালে তা থামানোর চেষ্টা করা দরকার।
- একই নির্দেশ বারবার অমান্য করা বিরক্তির কারণ হতে পারে।
- শোকের সময় পরিবারকে ধৈর্যের দিকে ফেরানো দরকার।
