৩/৫০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৩১ - খেজুর গাছ ও মুমিনের দৃষ্টান্ত

ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করা।

وَقَالَ مُجَاهِدٌ لَا يَتَعَلَّمُ الْعِلْمَ مُسْتَحْيٍ وَلَا مُسْتَكْبِرٌ وَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَمْنَعْهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ.মুজাহিদ (রহঃ) বলেন, ‘লাজুক এবং অহঙ্কারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না। ‘আয়িশা (রাঃ) বলেন, ‘আনসারী মহিলারাই উত্তম। লজ্জা তাদেরকে ইসলামী জ্ঞান অন্বেষণ থেকে ফিরিয়ে রাখতে পারেনি।

খেজুর গাছ মুসলিমের দৃষ্টান্ত: সহজ কিন্তু গভীর শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৩১

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ ".فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ، وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ. قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ. فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنَا بِهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " هِيَ النَّخْلَةُ ". قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেনঃ গাছের মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না এবং তা হ’ল মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বল তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল। আর আমার মনে হতে লাগল যে, সেটি খেজুর গাছ। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, ‘কিন্তু আমি লজ্জাবোধ করলাম।‘ সাহাবায়ে কিরাম (রাঃ) বললেন, ‘হে আল্লাহর রাসূল! আপনিই আমাদের তা বলে দিন।’ আল্লাহর রাসূল (ﷺ) বলেনঃ ‘তা হ’ল খেজুর গাছ।’ ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, ‘তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম।’ তিনি বললেন, ‘তুমি তখন তা বলে দিলে তা আমার নিকট এরূপ এরূপ জিনিস লাভ করার চেয়ে অধিক প্রিয় হতো।’

সহীহ বুখারী হাদিস ১৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের একটি প্রশ্ন করেন। তিনি বলেন, গাছের মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর সেটি মুসলিমের দৃষ্টান্ত। সাহাবীরা জঙ্গলের গাছপালার কথা ভাবতে লাগলেন। ইবনু উমর (রাঃ)-এর মনে হলো, সেটি খেজুর গাছ, কিন্তু তিনি লজ্জার কারণে বলেননি। পরে নবী (صلى الله عليه وسلم) জানালেন, সেটি খেজুর গাছ। এরপর ইবনু উমর (রাঃ) তাঁর পিতাকে বিষয়টি বললে তিনি বললেন, তুমি যদি তখন উত্তর দিতে, তা আমার কাছে অনেক প্রিয় হতো। হাদিসটি শুধু খেজুর গাছের দৃষ্টান্ত নয়; এতে শিক্ষার পদ্ধতি, চিন্তা করতে উৎসাহ, ছোটদের অংশগ্রহণ এবং সঠিক উত্তর বলতে সাহসের শিক্ষা আছে। মুসলিমের দৃষ্টান্ত হিসেবে খেজুর গাছের কথা আমাদের উপকারী, স্থির ও কল্যাণময় হতে ভাবায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিক্ষক প্রশ্নের মাধ্যমে চিন্তা জাগাতে পারেন।
  • সঠিক উত্তর জানা থাকলে আদব রেখে বলা ভালো।
  • ছোটদেরও জ্ঞানচর্চায় অংশ নেওয়া উচিত।
  • মুসলিমের জীবন উপকারী ও স্থিরতার দিকে হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন