৩/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬১ - মুসলিমের দৃষ্টান্ত খেজুর গাছ
মুহাদ্দিসের উক্তি: হাদ্দাসানা, আখবারানা ও আম্বাআনা
وَقَالَ لَنَا الْحُمَيْدِيُّ كَانَ عِنْدَ ابْنِ عُيَيْنَةَ حَدَّثَنَا وَأَخْبَرَنَا وَأَنْبَأَنَا وَسَمِعْتُ وَاحِدًا وَقَالَ ابْنُ مَسْعُودٍ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ وَقَالَ شَقِيقٌ عَنْ عَبْدِ اللَّهِ سَمِعْتُ النَّبِيِّ ﷺ كَلِمَةً وَقَالَ حُذَيْفَةُ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ﷺ حَدِيثَيْنِ وَقَالَ أَبُو الْعَالِيَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ وَقَالَ أَنَسٌ عَنِ النَّبِيِّ ﷺ فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ عَزَّ وَجَلَّ.হুমাইদী (রহঃ) বর্ণনা করেন যে, ইবন ‘উয়াইনাহ (রহঃ)-এর মতে ‘হাদ্দাসানা, আখবারানা ও আম্বাআনা এবং সামি‘তু’ একই অর্থবোধক। ইবন মাস‘ঊদ (রাঃ) বলেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ (ﷺ) আর তিনি সত্যবাদী এবং সত্যবাদীরূপে স্বীকৃত। শাকীক (রহঃ) ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন, আমি নবী (ﷺ) থেকে এরূপ উক্তি শুনেছি...। হুযাইফা (রাঃ) বলেন, ‘আল্লাহর রাসূল (ﷺ) আমাদের নিকট দু’টি হাদীস বর্ণনা করেছেন।’আবুল ‘আলিয়াহ (রহঃ) ইবন ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন, ‘তিনি বর্ণনা করেন নবী (ﷺ) থেকে, তিনি তাঁর রব থেকে বর্ণনা করেন...। আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) থেকে, তিনি বর্ণনা করেন তাঁর রব থেকে...। আবূ হুরাইরা (রাঃ) বলেন, নবী (ﷺ) থেকে, তিনি তোমাদের মহিমাময় ও সুমহান প্রতিপালক থেকে বর্ণনা করেন’...।
মুসলিমের উদাহরণ খেজুর গাছ: ইলমের মজলিসের শিক্ষা
সহীহ বুখারী : ৬১
সহীহ বুখারীহাদিস নম্বর ৬১
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، فَحَدِّثُونِي مَا هِيَ». فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ «هِيَ النَّخْلَةُ».
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) একদা বললেনঃ গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না। আর তা মুসলিমের উদাহরণ, তোমরা আমাকে অবগত কর ‘সেটি কি গাছ?’ তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারণা করতে লাগল। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, ‘আমার ধারণা হল, সেটা হবে খেজুর গাছ।’ কিন্তু (আমি ছোট থাকার কারণে) তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ বললেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ?’ তিনি বললেনঃ ‘তা হচ্ছে খেজুর গাছ।’
[১] ইমাম বুখারীর মতে এগুলো হাদীস রিওয়ায়াতের সমার্থক পারিভাষিক শব্দ; মুহাদ্দিসগণের মধ্য এ সম্বন্ধে মতভেদ আছে।
সহীহ বুখারী হাদিস ৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিমের দৃষ্টান্ত খেজুর গাছের সঙ্গে দেয়া হয়েছে। রাসূল (صلى الله عليه وسلم) সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, এমন কোন গাছ আছে যার পাতা ঝরে না এবং সেটি মুসলিমের মতো? সাহাবীরা জঙ্গলের নানা গাছের কথা ভাবলেন। আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর মনে হলো, সেটি খেজুর গাছ। কিন্তু তিনি ছোট ছিলেন, তাই লজ্জায় উত্তর দিলেন না। পরে রাসূল (صلى الله عليه وسلم) নিজেই বললেন, সেটি খেজুর গাছ। এখানে মূল শিক্ষা হলো, ইলমের মজলিসে প্রশ্ন করা, চিন্তা করা এবং সঠিক জবাব খোঁজা। “মুসলিমের উদাহরণ খেজুর গাছ” এই বক্তব্য মানুষকে নিজের ঈমান, স্থিরতা ও উপকারী চরিত্র নিয়ে ভাবতে শেখায়। তবে হাদিসের বাইরে কোনো বাড়তি গুণ যোগ না করে বলা যায়, নবী (صلى الله عليه وسلم) মুসলিমকে এমন এক গাছের সঙ্গে তুলনা করেছেন, যার পাতা ঝরে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইলমের মজলিসে প্রশ্ন মানুষকে ভাবতে শেখায়।
- ছোটরাও সঠিক উত্তর বুঝতে পারে, তবে লজ্জা তাদের থামিয়ে দিতে পারে।
- রাসূল (صلى الله عليه وسلم) সহজ উদাহরণ দিয়ে শিক্ষা দিতেন।
- মুসলিমের দৃষ্টান্ত বোঝাতে খেজুর গাছের কথা এসেছে।
