২৩/৪৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি ইয়াহুদির জানাজা দেখে দাঁড়ায়।
সহিহ বুখারী : ১৩১২
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩১২
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ، فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا. فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ، أَىْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالاَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ. فَقَالَ " أَلَيْسَتْ نَفْسًا ".
‘আবদুর রহমান ইব্নু আবূ লাইলাহ (রহঃ) হতে বর্ণিতঃ
সাহল ইবন হুনাইফ ও কায়স ইবন সা'দ (রাঃ) কাদেসিয়াতে উপবিষ্ট ছিলেন, তখন লোকেরা তাঁদের সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাচ্ছিল। (তা দেখে) তাঁরা দাঁড়িয়ে গেলেন। তখন তাঁদের বলা হল, এটা তো এ দেশীয় জম্মী ব্যক্তির (অমুসলিমের) জানাজা।তখন তাঁরা বললেন, (একদা) নবী (ﷺ)-এর সামনে দিয়ে একটি জানাজা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হল, এটা তো এক ইয়াহুদির জানাজা। তিনি এরশাদ করলেনঃ সে কি মানুষ নয়?
[১৯] একমাত্র ইসলামই মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। যারা আজ মানব অধিকার প্রতিষ্ঠার ফাঁকা বুলি আওড়াচ্ছে তারা দেখাক এরূপ দু’একটি দৃষ্টান্ত।
