৩/৫২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৩৩ - ইহরাম বাঁধার মীকাতের নির্দেশনা

মসজিদে ইলম ও ফতোয়া আলোচনা করা।

ইহরাম কোথা থেকে বাঁধতে হয়: মীকাত সম্পর্কে সহিহ হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৩

حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَجُلاً، قَامَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيْنَ تَأْمُرُنَا أَنْ نُهِلَّ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّأْمِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ ". وَقَالَ ابْنُ عُمَرَ وَيَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ ". وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ لَمْ أَفْقَهْ هَذِهِ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ.

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ‘হে আল্লাহর রাসূল! আপনি আমাদের কোন স্থান হতে ইহরাম বাঁধার নির্দেশ দেন?’ আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ মদীনাবাসী ইহরাম বাঁধবে ‘যু’ল-হুলাইফাহ’ হতে, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে ‘জুহফা’ হতে এবং নাজদবাসী ইহরাম বাঁধবে ‘কর্‌ন’ হতে। ইব্‌নু ‘উমর (রাঃ) বলেন, লোকেরা বলে যে, আল্লাহর রাসূল (ﷺ) এও বলেছেনঃ ‘এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ‘ইয়ালামলাম’ হতে।’ ইব্‌নু ‘উমর (রাঃ) বলেছেন, ‘এ কথাটি আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ) হতে বুঝে নেইনি।’

সহীহ বুখারী হাদিস ১৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলেন, কোন স্থান থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন? নবী (صلى الله عليه وسلم) বললেন, মদিনাবাসী যুল-হুলাইফা থেকে ইহরাম বাঁধবে, শামবাসী জুহফা থেকে, আর নাজদবাসী কর্ন থেকে। ইবনু উমর (রাঃ) বলেন, সাহাবীগণ বলেন যে ইয়ামানবাসীর জন্য ইয়ালামলামও বলা হয়েছে, তবে তিনি নিজে এ কথাটি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে বুঝে নেননি। এই হাদিস হজ্জ ও উমরাহর প্রস্তুতিতে মীকাতের গুরুত্ব শেখায়। ইহরাম বাঁধা শুধু পোশাকের বিষয় নয়; নির্দিষ্ট স্থান থেকে ইবাদতের নিয়ত ও নিয়ম শুরু হয়। হাদিসটি আরও শেখায়, বর্ণনায় সতর্কতা দরকার—যা সরাসরি বুঝে নেওয়া হয়নি, তা আলাদা করে বলা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরামের জন্য নির্দিষ্ট মীকাত আছে।
  • হজ্জ ও উমরাহর মাসআলা জেনে নেওয়া দরকার।
  • যা সরাসরি জানা নয়, তা সতর্কভাবে বর্ণনা করা উচিত।
  • প্রশ্নের মাধ্যমে ইবাদতের সঠিক নিয়ম শেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন