২৪/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৩৯৭ - ফরজ আমল ও জান্নাতের আশা
যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَআল্লাহ তা‘আলার বাণী: “সালাত কায়িম কর ও যাকাত আদায় কর।” (আল-বাকারা: ৪৩, ৮৩, ১১০)وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَدَّثَنِي أَبُو سُفْيَانَ ؓ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ ﷺ فَقَالَ يَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّلَةِ وَالْعَفَافِইবন ‘আব্বাস (রাঃ) বলেন: আবূ সুফিয়ান (রাঃ) নবী (ﷺ)-এর হাদীস উল্লেখ করে বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে সালাত (প্রতিষ্ঠা করা), যাকাত (আদায় করা), আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন।"
ফরজ আমলে দৃঢ় থাকা: জান্নাতের আশার সহজ পথ
সহীহ বুখারী : ১৩৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৯৭
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ أَعْرَابِيًّا، أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ. قَالَ «تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ». قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا. فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ ﷺ «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا». حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي حَيَّانَ، قَالَ أَخْبَرَنِي أَبُو زُرْعَةَ، عَنِ النَّبِيِّ ﷺ بِهَذَا.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুইন নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আমাকে এমন একটি আমলের কথা বলুন যদি আমি তা সম্পাদন করি তবে জান্নাতে প্রবেশ করবো। রাসূল (ﷺ) বললেনঃ আল্লাহর ইবাদত করবে আর তাঁর সাথে অপর কোন কিছু শরীক করবে না। ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত প্রদান করবে, রমযান মাসে সিয়াম, পালন করবে। সে বলল, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে তাঁর শপথ করে বলছি, আমি এর চেয়ে বেশি করবো না। যখন সে ফিরে গেল, নবী (ﷺ) বললেনঃ যে ব্যক্তি কোন জান্নাতী ব্যক্তিকে দেখতে পছন্দ করে সে যেন এই ব্যক্তি দেখে নেয়।আবূ যুর’আ (রহঃ)-এর মাধ্যম নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
সহীহ বুখারী হাদিস ১৩৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ফরজ আমল। এক বেদুইন নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে জান্নাতে প্রবেশের আমল জানতে চাইলেন। রাসূল صلى الله عليه وسلم বললেন, আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কাউকে শরিক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দেবে এবং রমজানের সিয়াম পালন করবে। সে শপথ করে বলল, এর বেশি করবে না। তখন সে ফিরে গেলে নবী صلى الله عليه وسلم বললেন, যে জান্নাতী মানুষ দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে। হাদিসটি দেখায়, ফরজ আমলকে হালকা করে দেখার সুযোগ নেই। তাওহিদ, সালাত, যাকাত ও রমজানের সিয়াম—এসব নিয়মিতভাবে পালন করা মুমিনের জীবনের শক্ত ভিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফরজ আমলকে গুরুত্ব দিয়ে পালন করা দরকার।
- তাওহিদ, সালাত, যাকাত ও রমজানের সিয়াম জান্নাতের পথে প্রধান কাজ।
- সত্য কথা ও দৃঢ় প্রতিশ্রুতি মুমিনের চরিত্রে থাকা উচিত।
