৪/৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৪০ - নবী (صلى الله عليه وسلم)-এর ওজুর পদ্ধতি

এক আঁজলা পানি দিয়ে দুই হাতে মুখমণ্ডল ধোয়া।

ওজুর পদ্ধতি: ইবনু আব্বাস (রাঃ)-এর বর্ণনায় নবী (صلى الله عليه وسلم)-এর ওজু

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ، مَنْصُورُ بْنُ سَلَمَةَ قَالَ أَخْبَرَنَا ابْنُ بِلاَلٍ ـ يَعْنِي سُلَيْمَانَ ـ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،أَنَّهُ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى، فَغَسَلَ بِهِمَا وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُمْنَى، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُسْرَى، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَرَشَّ عَلَى رِجْلِهِ الْيُمْنَى حَتَّى غَسَلَهَا، ثُمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى، فَغَسَلَ بِهَا رِجْلَهُ ـ يَعْنِي الْيُسْرَى ـ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَتَوَضَّأُ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি ওজু করলেন এবং তাঁর মুখমণ্ডল ধুলেন। এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন। অতঃপর আর এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে অনুরূপ করলেন অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন। অতঃপর আর এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন। অতঃপর আর এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে তাঁর বা হাত ধুলেন। অতঃপর তিনি মাথা মাস্‌হ করলেন। অতঃপর আর এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে ডান পায়ের উপর চেলে দিয়ে তা ধুয়ে ফেললেন। অতঃপর আর এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন। অতঃপর বললেনঃ ‘আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ) কে এভাবে ওজু করতে দেখেছি।’

সহীহ বুখারী হাদিস ১৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) ওজুর পদ্ধতি দেখিয়ে বলেন, তিনি আল্লাহর রসূল (صلى الله عليه وسلم)-কে এভাবে ওজু করতে দেখেছেন। তিনি মুখমণ্ডল ধুলেন, এক আঁজলা পানি দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন। এরপর আরেক আঁজলা পানি নিয়ে দুই হাত মিলিয়ে মুখ ধুলেন। তারপর ডান হাত, তারপর বাম হাত ধুলেন। এরপর মাথা মাসহ করলেন। তারপর এক আঁজলা পানি ডান পায়ে ঢেলে ধুলেন এবং আরেক আঁজলা পানি দিয়ে বাম পা ধুলেন। এই হাদিস ওজুর ধারাবাহিকতা ও অঙ্গ ধোয়ার পদ্ধতি শেখায়। এখানে সাহাবীর শেখানোর পদ্ধতিও সুন্দর—তিনি শুধু কথা বলেননি, কাজ করে দেখিয়েছেন। তাই ওজু শেখার ক্ষেত্রে নবী (صلى الله عليه وسلم)-এর আমল জানাও জরুরি, আর তা বাস্তবে ঠিকভাবে করা আরও জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজু নবী (صلى الله عليه وسلم)-এর শেখানো পদ্ধতিতে করা উচিত।
  • কুলি, নাকে পানি, মুখ, হাত, মাথা মাসহ ও পা ধোয়ার ধারাবাহিকতা আছে।
  • সাহাবীরা আমল দেখে শিখতেন এবং অন্যকে দেখিয়ে শেখাতেন।
  • কম পানি দিয়েও যত্নসহকারে ওজু করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন