২৪/১৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৪২২ - সদকায় নিয়ত ও গ্রহণের বিধান

নিজের অজান্তে কেউ তার পুত্রকে সদকা দিলে।

সদকায় নিয়তের গুরুত্ব: দাতা ও গ্রহীতার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو الْجُوَيْرِيَةِ، أَنَّ مَعْنَ بْنَ يَزِيدَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ ﷺ أَنَا وَأَبِي وَجَدِّي وَخَطَبَ عَلَىَّ فَأَنْكَحَنِي وَخَاصَمْتُ إِلَيْهِ ـ وَـ كَانَ أَبِي يَزِيدُ أَخْرَجَ دَنَانِيرَ يَتَصَدَّقُ بِهَا فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي الْمَسْجِدِ، فَجِئْتُ فَأَخَذْتُهَا فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ وَاللَّهِ مَا إِيَّاكَ أَرَدْتُ. فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ «لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيدُ، وَلَكَ مَا أَخَذْتَ يَا مَعْنُ».

মা‘ন ইব্‌নু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি, আমার পিতা (ইয়াযীদ) ও আমার দাদা (আখনাস) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বায়’আত করলাম। তিনি আমার বিবাহের প্রস্তাব করেন এবং আমার বিবাহ সম্পন্ন করে দেন। আমি তাঁর কাছে (একটি বিষয়ে) বিচার প্রার্থী হই, একদা আমার পিতা ইয়াযীদ কিছু স্বর্ণমুদ্রা সদকা করার নিয়তে মসজিদে এক ব্যক্তির নিকট রেখে (তাকে তা বিতরণ করার সাধারণ অনুমতি দিয়ে) আসেন। আমি সে ব্যক্তির নিকট হতে তা গ্রহণ করে পিতার নিকট আসলাম। তখন তিনি বললেন, আল্লাহর কসম! তোমাকে দেয়ার ইচ্ছা আমার ছিল না। বিষয়টি আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে পেশ করলাম। তিনি বললেন, হে ইয়াযীদ! তুমি যে নিয়ত করেছ, তা তুমি পাবে আর হে মা’ন! তুমি যা গ্রহণ করেছ তা তোমারই।

সহীহ বুখারী হাদিস ১৪২২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সদকার নিয়ত খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। ইয়াজিদ (রাঃ) কিছু স্বর্ণমুদ্রা সদকা করার উদ্দেশ্যে মসজিদে একজনের কাছে রেখে দেন, যাতে তা বিতরণ করা হয়। কিন্তু তাঁর ছেলে মান (রাঃ) সেই মুদ্রা গ্রহণ করে পিতার কাছে আসেন। পিতা বলেন, তিনি ছেলেকে দেওয়ার নিয়ত করেননি। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি বলেন, ইয়াজিদ তাঁর নিয়ত অনুযায়ী প্রতিফল পাবেন, আর মান যা গ্রহণ করেছেন তা তাঁরই। এখান থেকে বোঝা যায়, সদকা করার মূল বিষয় হলো আন্তরিক উদ্দেশ্য। একই সঙ্গে, কোনো ব্যক্তি যদি বৈধভাবে কিছু গ্রহণ করে, তবে সেটি তার জন্য হতে পারে। হাদিসটি সদকা, নিয়ত এবং বিচার-বিবেচনার সহজ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ আমলের মূল্য নিয়তের সঙ্গে জড়িত।
  • দাতা তার সদকার নিয়তের প্রতিদান পেতে পারে।
  • বিষয় জটিল হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিচার মেনে নেওয়ার শিক্ষা আছে।
  • সদকা বিতরণে উদ্দেশ্য পরিষ্কার রাখা ভালো।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন