২৪/৪৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৪৬২ - পরিবারে সদকার অগ্রাধিকার
নিকটাত্মীয়দেরকে যাকাত দেয়া।
وَقَالَ النَّبِيُّ ﷺ لَهُ أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَالصَّدَقَةِনবী (ﷺ) বলেন: এরূপ দাতার দ্বিগুণ সওয়াব। আত্মীয়কে দান করার সওয়াব এবং যাকাত দেয়ার সওয়াব।"
স্বামী ও সন্তানকে সদকা: পরিবারের হক নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস
সহীহ বুখারী : ১৪৬২
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৬২
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ فِي أَضْحًى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى ثُمَّ انْصَرَفَ فَوَعَظَ النَّاسَ وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ فَقَالَ " أَيُّهَا النَّاسُ تَصَدَّقُوا ". فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ ". فَقُلْنَ وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ «تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ يَا مَعْشَرَ النِّسَاءِ ". ثُمَّ انْصَرَفَ فَلَمَّا صَارَ إِلَى مَنْزِلِهِ جَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ تَسْتَأْذِنُ عَلَيْهِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ زَيْنَبُ فَقَالَ " أَىُّ الزَّيَانِبِ ". فَقِيلَ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ. قَالَ «نَعَمِ ائْذَنُوا لَهَا». فَأُذِنَ لَهَا قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّكَ أَمَرْتَ الْيَوْمَ بِالصَّدَقَةِ، وَكَانَ عِنْدِي حُلِيٌّ لِي، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ، فَزَعَمَ ابْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدَهُ أَحَقُّ مَنْ تَصَدَّقْتُ بِهِ عَلَيْهِمْ. فَقَالَ النَّبِيُّ ﷺ «صَدَقَ ابْنُ مَسْعُودٍ، زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ بِهِ عَلَيْهِمْ».
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিনে আল্লাহর রাসূল (ﷺ) ঈদগাহে গেলেন এবং সালাত শেষ করলেন। পরে লোকদের উপদেশ দিলেন এবং তাদের সদকা দেয়ার নির্দেশ দিলেন আর বললেনঃ লোক সকল! তোমরা সদকা দিবে। অতঃপর মহিলাগণের নিকট গিয়ে বললেনঃ মহিলাগণ! তোমরা সদকা দাও। আমাকে জাহান্নামে তোমাদেরকে অধিক সংখ্যক দেখানো হয়েছে। তারা বললেন, হে আল্লাহর রাসূল! এর কারণ কী? তিনি বললেনঃ তোমরা বেশি অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাক। হে মহিলাগণ! জ্ঞান ও দ্বীনে অপরিপূর্ণ হওয়া সত্ত্বেও দৃঢ়চেতা পুরুষের বুদ্ধি হরণকারিণী তোমাদের মত কাউকে দেখিনি।যখন তিনি ফিরে এসে ঘরে পৌছলেন, তখন ইব্নু মাস’ঊদ (রাঃ)-এর স্ত্রী যায়নাব (রাঃ) তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। বলা হলো, হে আল্লাহর রাসূল! যায়নাব এসেছেন। তিনি বললেন, কোন যায়নাব? বলা হলো, ইব্নু মাস’ঊদের স্ত্রী। তিনি বললেনঃ হাঁ, তাঁকে আসতে দাও। তাঁকে অনুমতি দেয়া হলো। তিনি বললেন, হে আল্লাহর নবী (ﷺ) আজ আপনি সদকা করার নির্দেশ দিয়েছেন। আমার অলংকার আছে। আমি তা সদকা করার ইচ্ছা করেছি। ইব্নু মাস’ঊদ (রাঃ) মনে করেন, আমার এ সদকায় তাঁর এবং তাঁর সন্তানদেরই হক বেশি। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, ইব্নু মাস’ঊদ (রাঃ) ঠিক বলেছে। তোমার স্বামী ও সন্তানই তোমার এ সদকার অধিক হকদার।
সহীহ বুখারী হাদিস ১৪৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঈদের দিন নবী صلى الله عليه وسلم মানুষের প্রতি সদকার আহ্বান করেছেন। তিনি নারীদেরও সদকা করতে বলেছেন এবং কিছু আচরণ থেকে সতর্ক করেছেন, যেমন বেশি অভিশাপ দেওয়া ও স্বামীর অকৃতজ্ঞ হওয়া। এরপর যায়নাব রাঃ তাঁর অলংকার সদকা করতে চাইলেন এবং জানতে চাইলেন, স্বামী ইবনু মাসউদ রাঃ ও তাঁর সন্তানদের দিলে তা সদকা হবে কি না। নবী صلى الله عليه وسلم বললেন, ইবনু মাসউদ ঠিক বলেছেন; তাঁর স্বামী ও সন্তানই এই সদকার বেশি হকদার। এই হাদিস পরিবারে সদকার অগ্রাধিকার, স্বামী-সন্তানের প্রতি দায়িত্ব এবং নেক কাজে প্রশ্ন করে নিশ্চিত হওয়ার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদকা করার ক্ষেত্রে কাছের অভাবী পরিবারকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
- নারীদেরও সামর্থ্য অনুযায়ী সদকা করতে উৎসাহ দেওয়া হয়েছে।
- স্বামী ও সন্তান প্রয়োজনমতো সদকার হকদার হতে পারে।
- ধর্মীয় বিষয়ে সন্দেহ হলে জেনে নেওয়া প্রশংসনীয়।
