২৪/৪৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৪৬১ - প্রিয় সম্পদ দানের শিক্ষা
নিকটাত্মীয়দেরকে যাকাত দেয়া।
وَقَالَ النَّبِيُّ ﷺ لَهُ أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَالصَّدَقَةِনবী (ﷺ) বলেন: এরূপ দাতার দ্বিগুণ সওয়াব। আত্মীয়কে দান করার সওয়াব এবং যাকাত দেয়ার সওয়াব।"
প্রিয় সম্পদ দান: আবু তালহা রাঃ-এর বায়রুহা বাগানের শিক্ষা
সহীহ বুখারী : ১৪৬১
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৬১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ قَالَ أَنَسٌ فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ ﴾لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ. إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ ﴾لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «بَخْ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ». فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ.تَابَعَهُ رَوْحٌ. وَقَالَ يَحْيَى بْنُ يَحْيَى وَإِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ رَايِحٌ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
মদীনার আনসারীগণের মধ্যে আবূ তালহা (রাঃ) সবচাইতে বেশী খেজুর বাগানের মালিক ছিলেন। মসজিদে নাববীর নিকটবর্তী বায়রুহা নামক বাগানটি তাঁর কাছে অধিক প্রিয় ছিল। আল্লাহর রাসূল (ﷺ) তাঁর বাগানে প্রবেশ করে এর সুপেয় পানি পান করতেন। আনাস (রাঃ) বলেন, যখন এ আয়াত অবতীর্ণ হলোঃ “তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না”- (আল-ইমরানঃ ৯২)।তখন আবূ তালহা (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ বলেছেনঃ “তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না”- (আল-ইমরানঃ ৯২)। আর বায়রুহা বাগানটি আমার কাছে অধিক প্রিয়। এটি আল্লাহর নামে সদকা করা হলো, আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর নিকট আমার জন্য সঞ্চয়রূপে থাকবে। কাজেই আপনি যাকে দান করা ভাল মনে করেন, তাকে দান করুন।তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ তোমাকে ধন্যবাদ, এ হচ্ছে লাভজনক সম্পদ, এ হচ্ছে লাভজনক সম্পদ। তুমি যা বলেছ তা শুনলাম। আমি মনে করি, তোমার আপন জনদের মধ্যে তা বন্টন করে দাও। আবূ তালহা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি তাই করব। অতঃপর তিনি তাঁর আত্মীয়-স্বজন, আপন চাচার বংশধরের মধ্যে তা বন্টন করে দিলেন।রাবী রাওহ (রহঃ) -- শব্দে ‘আবদুল্লাহ্ ইব্নু ইউসুফ (রহঃ)-এর অনুসরণ করেছেন। আর রাবী ইয়াহিয়া ইব্নু ইয়াহিয়া (রহঃ) ও ইসমা’ঈল (রহঃ) মালিক (রহঃ) হতে -- শব্দ বলেছেন।
সহীহ বুখারী হাদিস ১৪৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সদকার একটি গভীর শিক্ষা এসেছে। আবু তালহা রাঃ তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ বায়রুহা বাগান আল্লাহর নামে সদকা করতে চেয়েছিলেন। তিনি কেবল সাধারণ কোনো সম্পদ দেননি; বরং যেটি তাঁর কাছে বেশি প্রিয় ছিল, সেটিই দান করতে এগিয়ে এসেছেন। আয়াতে বলা হয়েছে, প্রিয় জিনিস থেকে ব্যয় না করা পর্যন্ত পুণ্য লাভ করা যায় না। নবী صلى الله عليه وسلم তাঁর এই দানকে লাভজনক সম্পদ বলেছেন এবং আত্মীয়-স্বজনের মধ্যে বণ্টন করতে বলেছেন। তাই এই হাদিস থেকে বোঝা যায়, প্রিয় সম্পদ দান, আত্মীয়কে সদকা এবং আল্লাহর কাছে সঞ্চয়ের আশা—এসবই মুমিনের সুন্দর গুণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় সম্পদ দান করা বড় নেক কাজ।
- সদকা করার সময় আত্মীয়-স্বজনকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
- সৎ নিয়তে দেওয়া সম্পদ আল্লাহর কাছে সঞ্চয়ের আশা করার কারণ।
- নবী صلى الله عليه وسلم দানের ক্ষেত্রে সঠিক জায়গায় ব্যয় করার দিকনির্দেশনা দিয়েছেন।
