২৫/২৪. অধ্যায়ঃ
সকাল পর্যন্ত যুল-হুলাইফায় রাত্রি অতিবাহিত করা।
قَالَهُ ابْنُ عُمَرَ ؓ عَنِ النَّبِيِّ ﷺইবন ‘উমার (রা.) নবী (ﷺ) হতে এ বিষয়ে বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ১৫৪৭
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৪৭
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ قَالَ وَأَحْسِبُهُ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ
আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মদীনায় যোহরের সালাত চার রাকাত আদায় করেন এবং যুল-হুলাইফায় পৌঁছে আসরের সালাত দুই রাকাত আদায় করেন। রাবী বলেন, আমার ধারণা যে, তিনি ভোর পর্যন্ত সেখানে রাত যাপন করেন।
(১০৮৯) (আঃপ্রঃ ১৪৪৫, ইঃফাঃ ১৪৫১)
