২৫/৩২. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর জীবদ্দশায় তাঁর ইহরামের মত যিনি ইহরাম বেঁধেছেন।
সহিহ বুখারী : ১৫৫৭
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৫৭
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ وَذَكَرَ قَوْلَ سُرَاقَةَ وَزَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَا أَهْلَلْتَ يَا عَلِيُّ قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আলী (রাঃ)-কে ইহরাম বহাল রাখার আদেশ দিলেন, এরপর জাবির (রাঃ) সুরাকা (রাঃ)-এর উক্তি বর্ণনা করেন। মুহাম্মাদ ইবন বকর (রহঃ) ইবন জুরাইজ (রহঃ) হতে অতিরিক্ত বর্ণনা করেন; নবী (ﷺ) আলী (রাঃ)-কে বললেনঃ হে আলী! তুমি কোন প্রকার ইহরাম বেঁধেছ? আলী (রাঃ) বললেন, নবী (ﷺ)-এর ইহরামের অনুরূপ। আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ তাহলে কুরবানির পশু প্রেরণ কর এবং ইহরাম অবস্থায় যেভাবে আছ সেভাবেই থাক।
(১৫৬৮, ১৫৭০, ১৬৫১, ১৭৮৫, ২৫০৬, ৪৩৫২, ৭২৩০, ৭৩৬৭) (আঃপ্রঃ১৪৫৪, ইঃফাঃ ১৪৬০)
