২৫/৭৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৬৩৮ - ঋতুবতী নারীর হজ্জ ও উমরাহ

কিরান হজ্জকারীর তাওয়াফ।

ঋতুবতী নারীর হজ্জ ও তানঈম থেকে উমরাহ

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৩৮

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ فِي حَجَّةِ الْوَدَاعِ فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ ثُمَّ قَالَ مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهِلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ ثُمَّ لاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا فَقَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ فَلَمَّا قَضَيْنَا حَجَّنَا أَرْسَلَنِي مَعَ عَبْدِ الرَّحْمٰنِ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ فَقَالَ هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ ثُمَّ حَلُّوا ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى وَأَمَّا الَّذِينَ جَمَعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা বিদায় হজ্জে আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে বের হলাম এবং ‘উমরাহ’র ইহ্‌রাম বাঁধলাম। এরপর আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ যার সাথে হাদী-এর জানোয়ার আছে সে যেন হজ্জ ও উমরাহ উভয়ের ইহ্‌রাম বেঁধে নেয়। অতঃপর উভয় কাজ সমাপ্ত না করা পর্যন্ত সে হালাল হবে না। আমি মক্কায় উপনীত হয়ে ঋতুবতী হলাম। যখন আমরা হজ্জ সমাপ্ত করলাম, তখন নবী (ﷺ) ‘আবদুর রাহমান (রাঃ)-এর সঙ্গে আমাকে তান’ঈম প্রেরণ করলেন। এরপর আমি ‘উমরাহ পালন করলাম। নবী (ﷺ) বললেনঃ এ হলো তোমার পূর্ববর্তী (অসমাপ্ত) ‘উমরাহ’র স্থলবর্তী।ঐ হজ্জের সময় যাঁরা (কেবল) ‘উমরাহ’র নিয়্যাতে ইহ্‌রাম বেঁধে এসেছিলেন, তাঁরা তাওয়াফ করে হালাল হয়ে গেলেন। এরপর তাঁরা মিনা হতে প্রত্যাবর্তন করে দ্বিতীয়বার তাওয়াফ করেন। আর যাঁরা একসাথে ‘উমরাহ ও হজ্জের নিয়্যাত করেছিলেন, তাঁরা একবার তাওয়াফ করলেন।

সহীহ বুখারী হাদিস ১৬৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ)-এর বিদায় হজ্জের ঘটনা এসেছে। তাঁরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে বের হন এবং উমরাহর ইহরাম বাঁধেন। নবীজি বলেন, যার সঙ্গে হাদী আছে সে হজ্জ ও উমরাহ উভয়ের ইহরাম বাঁধবে এবং উভয় কাজ শেষ না করা পর্যন্ত হালাল হবে না। আয়েশা (রাঃ) মক্কায় এসে ঋতুবতী হন। হজ্জ শেষ হলে নবীজি তাঁকে আবদুর রহমান (রাঃ)-এর সঙ্গে তানঈমে পাঠান, এরপর তিনি উমরাহ করেন। নবীজি বলেন, এটি তাঁর আগের উমরাহর স্থলবর্তী। হাদিসে তামাত্তু, কিরান, তাওয়াফ এবং ঋতুবতী অবস্থার একটি বাস্তব শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋতুবতী হওয়ার কারণে আয়েশা (রাঃ)-এর উমরাহর কাজ প্রভাবিত হয়েছিল।
  • হজ্জ শেষে তাঁকে তানঈম থেকে উমরাহ করানো হয়েছে।
  • হাদী সঙ্গে থাকলে হজ্জ ও উমরাহ একসঙ্গে ইহরাম বাঁধার বর্ণনা এসেছে।
  • হজ্জ-উমরাহর ধরন অনুযায়ী তাওয়াফের ব্যবস্থায় পার্থক্য ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন