২৫/৮৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৬৬২ - আরাফায় যুহর ও আসর একসাথে আদায়

আরাফায় দুই সালাত একসঙ্গে আদায় করা।

وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِذَا فَاتَتْهُ الصَّلَاةُ مَعَ الْإِمَامِ جَمَعَ بَيْنَهُمَاইবন ‘উমার (রাঃ) ইমামের সাথে সালাত আদায় করতে না পারলে উভয় সালাত একত্রে আদায় করতেন।"

আরাফায় যুহর ও আসর একসাথে আদায়: সুন্নাহ অনুসরণের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৬২

وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَالِمٌ أَنَّ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ عَامَ نَزَلَ بِابْنِ الزُّبَيْرِ سَأَلَ عَبْدَ اللهِ كَيْفَ تَصْنَعُ فِي الْمَوْقِفِ يَوْمَ عَرَفَةَ فَقَالَ سَالِمٌ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَهَجِّرْ بِالصَّلاَةِ يَوْمَ عَرَفَةَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ صَدَقَ إِنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي السُّنَّةِ فَقُلْتُ لِسَالِمٍ أَفَعَلَ ذَلِكَ رَسُولُ اللهِ ﷺ فَقَالَ سَالِمٌ وَهَلْ تَتَّبِعُونَ فِي ذَلِكَ إِلاَّ سُنَّتَهُ

সালিম (রহঃ) হতে বর্ণিতঃ

যে বছর হাজ্জাজ ইব্‌নু ইউসুফ ইব্‌নু যুবাইরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, সে বছর তিনি ‘আবদুল্লাহ (রাঃ) -কে জিজ্ঞেস করলেন, ‘আরাফার দিনে উকূফের সময় আমরা কিরূপে কাজ করব? সালিম (রহঃ) বললেন, আপনি যদি সুন্নাতের অনুসরণ করতে চান তাহলে ‘আরাফার দিনে দুপুরে সালাত আদায় করবেন। ‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমর (রাঃ) বলেন, সালিম ঠিক বলেছে। সুন্নাত মুতাবিক সাহাবীগণ যুহর ও ‘আসর এক সাথেই আদায় করতেন। (বর্ণনাকারী বলেন) আমি সালিমকে জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল (ﷺ)-ও কি এরূপ করেছেন? তিনি বললেন, এ ব্যাপারে তোমরা কি আল্লাহর রাসূল (ﷺ)-এর সুন্নাত ব্যতীত অন্য কারো অনুসরণ করবে?

সহীহ বুখারী হাদিস ১৬৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আরাফার দিনে উকুফের সময় কীভাবে আমল করা হবে—এ বিষয়ে প্রশ্ন করা হয়। সালিম (রহঃ) বলেন, সুন্নাত অনুসরণ করতে চাইলে আরাফার দিনে দুপুরে সালাত আদায় করতে হবে। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর কথাকে সঠিক বলেন এবং জানান যে সাহাবীগণ সুন্নাত অনুযায়ী যুহর ও আসর একসাথে আদায় করতেন। এরপর প্রশ্ন করা হয়, আল্লাহর রাসূল صلى الله عليه وسلم কি এমন করেছেন? সালিম (রহঃ) উত্তর দেন—এ বিষয়ে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সুন্নাত ছাড়া আর কার অনুসরণ করবে? এখানে মূল শিক্ষা হলো, হজ্জের আমলে ব্যক্তিগত মত নয়, নবীজির সুন্নাহই মাপকাঠি। আরাফায় সালাত আদায়, যুহর-আসর জমা করা এবং সুন্নাহ অনুসরণ—সবই এই হাদিসের মূল বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের আমলে সুন্নাহকে প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে।
  • আরাফার দিনে যুহর ও আসর একসাথে আদায়ের বিষয়টি সাহাবিদের আমলে ছিল।
  • দ্বীনি সিদ্ধান্তে ব্যক্তির মত নয়, রাসূল صلى الله عليه وسلم-এর সুন্নাহকে অনুসরণ করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন