২৫/৯১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৬৬৪ - নবীজির আরাফায় অবস্থান
আরাফায় অবস্থান করা।
নবীজির আরাফায় উকুফ: হজ্জের মূল অবস্থানের শিক্ষা
সহীহ বুখারী : ১৬৬৪
সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৬৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرٌو حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ كُنْتُ أَطْلُبُ بَعِيرًا لِي ح وحَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو سَمِعَ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ فَرَأَيْتُ النَّبِيَّ ﷺ وَاقِفًا بِعَرَفَةَ فَقُلْتُ هَذَا وَاللهِ مِنْ الْحُمْسِ فَمَا شَأْنُهُ هَا هُنَا
জুবাইর ইব্নু মুতয়িম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার একটি উট হারিয়ে ‘আরাফার দিনে তা তালাশ করতে লাগলাম। তখন আমি নবী (ﷺ)- কে ‘আরাফায় উকূফ করতে দেখলাম এবং বললাম, আল্লাহর কসম! তিনি তো কুরায়শ বংশীয় [৬০]। এখানে তিনি কী করছেন?
[১] মক্কার অধিবাসী কতক হঠকারী উদ্ধত গোত্র অন্যান্য লোকদের সঙ্গে আরাফাতে যেত না এবং মুজদালিফায় সংক্ষিপ্ত অবস্থান করত। তাদের ঔদ্ধত্যের কারণে তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং বলা হয়েছে যে অন্যান্য হাজীদের ন্যায় তাদেরকেও হজ্জের সকল নিয়ম পালন করতে হবে। ইসলাম হচ্ছে সমতার ধর্ম। জাহিলী যুগের প্রথা অনুযায়ী যুবাইর ইব্নু মুত’য়িম (রাঃ) -এর ধারণা ছিল কুরাইশদের আরাফাতে আসার প্রয়োজন নেই। তাই তিনি বলে উঠেন, আল্লাহর নবী (ﷺ) তো কুরাইশ; তিনি কেন আরাফাতে এসেছেন। আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ (ﷺ) ঐ জাহিলী নিয়ম ভেঙ্গে ফেলেন এবং আরাফাতে অবস্থানসহ হজ্জের যাবতীয় নিয়মই সকলের জন্য সমানভাবে আবশ্যকীয় করেন। (সূরা আল-বাক্বারাহ ১৯৮-১৯৯)
সহীহ বুখারী হাদিস ১৬৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুবাইর ইবন মুতইম (রাঃ)-এর একটি অভিজ্ঞতা এসেছে। তিনি তাঁর হারানো উট খুঁজতে আরাফার দিনে বের হন। তখন তিনি নবীজি صلى الله عليه وسلم-কে আরাফায় উকুফ করতে দেখেন। তিনি আশ্চর্য হয়ে বলেন, তিনি তো কুরাইশ বংশীয়, তবে এখানে কী করছেন? হাদিসের ভাষা থেকে বোঝা যায়, আরাফায় নবীজির অবস্থান দেখা তাঁর জন্য বিশেষভাবে লক্ষণীয় ছিল। এখানে মূল বিষয় হলো আরাফার উকুফ এবং হজ্জে নবীজির আমল। এই বর্ণনায় কোনো দীর্ঘ ব্যাখ্যা নেই; বরং একটি সরাসরি দৃশ্য আছে—নবীজি صلى الله عليه وسلم আরাফায় অবস্থান করছেন। তাই হজ্জে আরাফার অবস্থানের গুরুত্ব বুঝতে এই হাদিস খুব সরল ও স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি صلى الله عليه وسلم আরাফার দিনে আরাফায় উকুফ করেছেন—এটি এই বর্ণনায় স্পষ্ট।
- হজ্জের আমল বুঝতে সাহাবিদের প্রত্যক্ষ দেখা ঘটনাও গুরুত্বপূর্ণ।
- আশ্চর্য বা প্রশ্ন দেখা দিলে নবীজির আমলই বিষয়টি বোঝার পথ দেখায়।
