২৫/৯১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৬৬৫ - জাহিলি প্রথা সংশোধন ও আরাফার নির্দেশ
আরাফায় অবস্থান করা।
জাহিলি তাওয়াফ ও আরাফার নির্দেশ: ভুল রীতি সংশোধনের শিক্ষা
সহীহ বুখারী : ১৬৬৫
সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৬৫
حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ عُرْوَةُ كَانَ النَّاسُ يَطُوفُونَ فِي الْجَاهِلِيَّةِ عُرَاةً إِلاَّ الْحُمْسَ وَالْحُمْسُ قُرَيْشٌ وَمَا وَلَدَتْ وَكَانَتْ الْحُمْسُ يَحْتَسِبُونَ عَلَى النَّاسِ يُعْطِي الرَّجُلُ الرَّجُلَ الثِّيَابَ يَطُوفُ فِيهَا وَتُعْطِي الْمَرْأَةُ الْمَرْأَةَ الثِّيَابَ تَطُوفُ فِيهَا فَمَنْ لَمْ يُعْطِهِ الْحُمْسُ طَافَ بِالْبَيْتِ عُرْيَانًا وَكَانَ يُفِيضُ جَمَاعَةُ النَّاسِ مِنْ عَرَفَاتٍ وَيُفِيضُ الْحُمْسُ مِنْ جَمْعٍقَالَ وَأَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الْحُمْسِ ﴾ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ﴿ قَالَ كَانُوا يُفِيضُونَ مِنْ جَمْعٍ فَدُفِعُوا إِلَى عَرَفَاتٍ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলী যুগে হুমস ব্যতীত অন্য লোকেরা উলঙ্গ অবস্থায় (বাইতুল্লাহ) তাওয়াফ করত। আর হুমস হলো কুরায়শ এবং তাদের ঔরসজাত সন্তান-সন্ততি। হুমসরা লোকেদের সেবা করে সওয়াবের আশায় পুরুষ পুরুষকে কাপড় দিত এবং সে তা পরে তাওয়াফ করত। আর স্ত্রীলোক স্ত্রীলোককে কাপড় দিত এবং এ কাপড়ে সে তাওয়াফ করত। হুমসরা যাকে কাপড় না দিত সে উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহর তাওয়াফ করত। সব লোক ‘আরাফা হতে প্রত্যাবর্তন করত আর হুমসরা প্রত্যাবর্তন করত মুযদালিফা হতে।রাবী হিশাম (রহঃ) বলেন, আমার পিতা আমার নিকট ‘আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, এই আয়াতটি হুমস সম্পর্কে নাযিল হয়েছেঃ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ (এরপর যেখান হতে অন্য লোকেরা প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান হতে প্রত্যাবর্তন করবে) রাবী বলেন, তারা মুযদালিফা হতে প্রত্যাবর্তন করত, এতে তাদের ‘আরাফাহ পর্যন্ত যাওয়ার নির্দেশ দেওয়া হল।
সহীহ বুখারী হাদিস ১৬৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাহিলী যুগের একটি ভুল প্রথার কথা এসেছে। হুমস ছাড়া অন্য অনেক লোক উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করত। হুমসরা মানুষকে কাপড় দিত, আর যাকে কাপড় দেওয়া হতো না সে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। আরও বলা হয়েছে, সাধারণ লোক আরাফা থেকে ফিরত, কিন্তু হুমসরা মুজদালিফা থেকে ফিরত। আয়িশা (রাঃ)-এর বর্ণনায় এসেছে, “এরপর যেখানে হতে অন্য লোকেরা প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান হতে প্রত্যাবর্তন করবে”—এই আয়াত হুমসদের বিষয়ে নাযিল হয়। ফলে তাদের আরাফাহ পর্যন্ত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হাদিসটি দেখায়, ইবাদতে নিজের বানানো আলাদা রীতি নয়; আল্লাহর নির্দেশ ও সঠিক পথ অনুসরণই মূল বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবাদতে জাহিলি রীতি বা ভুল প্রথা অনুসরণ করা যাবে না।
- তাওয়াফে শালীনতা ও সঠিক পদ্ধতির গুরুত্ব এই বর্ণনায় বোঝা যায়।
- হুমসদের আলাদা রীতি সংশোধন করে আরাফা পর্যন্ত যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
